২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপিরাইট আইন নবায়নে শিল্পীদের আবেদন

অনলাইন কপিরাইট আইন পুনর্গঠনের আবেদন জানিয়ে সোচ্চার হয়েছেন মিডিয়ার অনেক শিল্পীরাই। পপগায়িকা টেইলর সুইফট, আইরিশ রক ব্যান্ড ইউটু এবং ইংলিশ গায়ক স্যার পল ম্যাকার্টনিসহ ১৮০ জনেরও বেশি শিল্পী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে ডিজিটাল কপিরাইট অ্যাক্ট (ডিএমসিএ)-এর সমালোচনা করেছেন। এই চিঠিটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আইনসভা কংগ্রেসে প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 07:51 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

শিল্পীরা মনে করেন, এই আইনের ফলে প্রতিষ্ঠানগুলো যতটা লাভমান হচ্ছে, শিল্পীরা ততটা নন। তাদের মতে প্রতিষ্ঠানগুলো “সঙ্গীত শোষণ করছে তাদের অর্থিক সমৃদ্ধির জন্য”। একজন সাংবাদিক বিবিসি-কে জানিয়েছেন, সঙ্গীত প্রতিষ্ঠানগুলো ইউটিউবের মতো অনলাইন সাইটগুলোর কাছ থেকে আরও বেশি টাকার জন্য “দুষ্কর্ম করছে”।

কংগ্রেসকে পাঠানো ওই খোলা চিঠির মূল অভিযোগ ছিল, “সঙ্গীতে ব্যয় আকাশচুম্বী” কিন্তু লেখক আর শিল্পীদের আয় “অনুপযুক্ত”।

রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (আরআইএএ)-এর সূত্রমতে, যুক্তরাষ্ট্রে সিডি বিক্রি ১৯৯৯ সালে এক হাজার তিনশ' কোটি ডলার থেকে কমে ২০১৫ সালে দেড়শ' কোটিতে দাঁড়িয়েছে। অথচ ২০১৫ সালে বেতনভুক্ত সঙ্গীত সাবসক্রিপশন এবং ডাউনলোডের ফলে আয় হয়েছে ৩৪০ কোটি ডলার।

এই খোলা চিঠিতে ডিএমসিএ-কে অভিযুক্ত করা হয়েছে। কেননা ওয়েবসাইটগুলো থেকে ব্যবহারকারী যদি কপিরাইটযুক্ত সঙ্গীত আপলোড করে তবে সেই ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে মামলা করা থেকে এই আইন রক্ষা করে।

যুক্তরাষ্ট্রের আইনসভা ইউএস কংগ্রেসে যখন ডিএমসিএ আইন এবং রেকর্ডিং লেবেলের ক্ষেত্রে ইউটিউবের সঙ্গে করা চুক্তি মূল্যায়ন করা হচ্ছে তখন এই খোলা চিঠিটি প্রকাশ করা হল। বেশকিছু বড় মাপের রেকর্ড লেবেল এবং বিভিন্ন গায়ক-গায়িকারা এতে স্বাক্ষর করেছেন। এই গায়ক-গায়িকাদের মধ্যে রয়েছেন শের, লেডি গাগা, এঙ্গেলবার্ট হাম্পারডিঙ্ক, ব্রিটনি স্পিয়ার্স এবং স্যার এলটন জনসহ অনেকে।

ডিএমসিএ আইনটিতে নামকাওয়াস্তে 'সেইফ হারবার' বলে একটি নিয়ম আছে। এটি ব্যবহারকারীদের দ্বারা বিভিন্ন ওয়েবসাইটে কপিরাইট আইন ভঙ্গের জন্য কোনো প্রকার দায়বদ্ধতা থেকে রক্ষা করে।

একটি ওয়েবসাইটের ব্যবহারকারীরা যদি কপিরাইট মিউজিক বা ভিডিও আপলোড করে, তবে এর জন্য ওয়েবসাইটকে দোষারোপ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সাইটটি সে সম্পর্কে জানার পরও অনধিকার প্রবেশকারী কনটেন্ট মুছে না ফেলে।

খোলা চিঠিটিতে বলা হয়েছে, “১০ হাজার গীতিকার ও শিল্পীর পক্ষে এককভাবে প্রয়োজনীয় পুঁজি একত্র করা অসম্ভব।”

ভিডিও শেয়ারিং সাইট ভিমিও-কে ১৯৭২ সালের পূর্বের মিউজিক রেকর্ডিং আপলোডের জন্য দায়ী নয় বলে কংগ্রেস রায় দেওয়ার এক সপ্তাহ পরই এই খোলা চিঠির আবির্ভাব ঘটল।

তবে কিছু কিছু ওয়েবসাইটে কপিরাইট আইন লঙ্ঘন নির্ধারণ করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে খোলা চিঠিটি সমালোচনার মুখোমুখি হয়েছে। মার্কিন সাময়িকী ফরচুন-এর আইনবিষয়ক প্রতিবেদক জেফ রবার্ট লিখেছেন, “ইউটিউব কিছু বাস্তবধর্মী টুল দেয়, যা শুধু সংগীত খাতকে অননুমোদিত ভিডিও বন্ধ করার সুবিধাই দেয় না, সেই সঙ্গে যদি তারা চায়, এতে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারে।”

ইউটিউব আগে ব্যাখ্যা করেছিল ৯৯.৫ শতাংশ কপিরাইট স্বয়ংক্রিয়ভাবে মোকাবেলার অভিযোগ করেছে এবং ৯৫ শতাংশ ক্ষেত্রে মিউজিক প্রতিষ্ঠানগুলো ব্লক করার পরিবর্তে অননুমোদিত কনটেন্টে বিজ্ঞাপন দেয়।

এদিকে ফেইসবুক জানিয়েছে, এটি তাদের নিজেদের নির্ধারিত কনটেন্ট উন্নত করছে। এটি আপাতত কিছু নির্ধারিত মিডিয়া পার্টনারের জন্য প্রযোজ্য এবং কোবাল্টের মত কিছু তৃতীয় ব্যবস্থা আছে যার রেকর্ড লেবেল সামাজিক মিডিয়া সাইট এবং মিউজিক কপিরাইট শনাক্ত করতে পারে।