২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল মিররবিহীন মিডিয়াম ফরম্যাট ক্যামেরা

বিশ্বের প্রথম মিররবিহীন ‘মিডিয়াম ফরম্যাট’ মডেল প্রকাশ করেছে সুইডেনভিত্তিক ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসলব্লাড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

মিরর ছাড়া ক্যামেরা বের করার জন্য সাধারণ আকারের থেকে এর থেকে বড় আকারের সেন্সর দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য পূর্বের থেকে আরও সহজে “আল্ট্রা হাই কোয়ালিটি’’-এর ছবি বানানো।

পেশাদাররা বলছেন, এই এক্সওয়ানডি নামের মডেলটি ছবি তুলতে এমনভাবে সহায়তা করবে, যা আরও বেশি ‘চিত্রায়ন এর উপযোগী’ মনে হবে, যা ক্রেতারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই প্রযুক্তির মূল্য না কমছে, এই ডিভাইসটি বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার হবে না, বলে জানিয়েছে বিবিসি।

মিররবিহীন বলার অর্থ হচ্ছে ব্যবহারকারীকে ছবি তোলার সময় লেন্স-এর মাধ্যমে তাকানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু ব্যবহারকারীকে নির্ভর করতে হবে টাচস্ক্রিন-এর নিচে দেওয়া একটি ছোট ইলেকট্রনিক ডিসপ্লে-এর উপর।

ক্যামেরা প্রযুক্তির দুনিয়ায় মিডিয়াম ফরমেট-এর পারিভাষিক অর্থ হচ্ছে- এই সেন্সরটি ৪৩.৮ মিলিমিটার X ৩২.৯ মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারে। জাপানভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি'র বানানো এই অংশটি ৫০ মেগাপিক্সেল ধারণ ক্ষমতাসম্পন্ন এবং বড় মাপের ছবি উজ্জলতার সঙ্গে তোলার ক্ষেত্রে এর গুণমান গড়ের থেকে ভাল।

বিবিসি জানিয়েছে, ভ্যাটসহ ক্যামেরাটির মূল্য ৭ হাজার ১শ ৮৮ পাউন্ড, যার মূল্য ক্যানন ফাইভ ডিএস মডেল-এর দাম এর দিগুণ। ক্যানন ফাইভডিএস-এ সমান মাপের মেগাপিক্সেল রেজুলিউশন আছে।