২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি ব্যবসায় কড়াকড়ি কমালো ভারত

ভারতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করে দিলো দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 09:55 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

সোমবার দেশটির প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ, বেসরকারি আকাশপথ ব্যবস্থা এবং খামারে পশুপাখি পালনের ক্ষেত্রে সব সীমা উঠিয়ে দেওয়া হয়।

এ ছাড়াও একক ব্র্যান্ডের খুচরা বিক্রেতা দোকানগুলোর ব্যাপারে নীতিমালা অনেকটা শিথিল করা হয়। তিন বছরের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে, আর কোনো প্রতিষ্ঠান যদি অতি উন্নত প্রযুক্তিগত পণ্য উপস্থাপন করতে পারে, তবে এ সময়সীমা সর্বোচ্চ আট বছর পর্যন্ত বর্ধিত করা হতে পারে।

এই ব্যবস্থার সরাসরি সুবিধা পাবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

সিএনএন জানায়, টেক জায়ান্ট অ্যাপল কয়েক মাস আগে থেকেই ভারতে খুচরা দোকান খোলার অনুমোদন পেতে চেষ্টা চালিয়ে আসছে। তবে প্রতিষ্ঠানটির প্রস্তুতকৃত পণ্যের একটি অংশ ভারতে তৈরি হতে হবে - দেশটির সরকারের এ নীতিতে কঠোর অবস্থান এবং তাতে অ্যাপলের অসম্মতির কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিলো এ প্রক্রিয়ায়। তবে সোমবারের এ সরকারি সিদ্ধান্তের ফলে এতে অ্যাপলের সামনে আর কোনো বাধাই রইলো না।

এ নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ রয়েছে বলে জানায় সরকারপক্ষ। এক টুইটে বলা হয়, "প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভায় মূল পুনর্গঠনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।"