২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েন-এর পেটেন্ট করছেন ক্রেইগ?

বিটকয়েন প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবি করা অস্ট্রেলীয় ক্রেইগ রাইট-এর সহযোগী আর রয়টার্সের পর্যালোচিত নথি অনুযায়ী, ডিজিটাল মুদ্রা আর প্রযুক্তিকে ঘিরে বিশাল পেটেন্ট ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন ক্রেইগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

ফেব্রুয়ারি মাস থেকে তিনি এন্টিগুয়া রেজিস্টার্ড ইআইটিসি হোল্ডিংস লিমিটেড-এর মাধ্যমে ৫০টিরও বেশি পেটেন্টের দরখাস্ত লিপিবদ্ধ করেছেন যুক্তরাজ্যে। প্রতিষ্ঠানটির ঘনিষ্ট একজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ‘ঘনিষ্ট ব্যক্তি’র সঙ্গে সাক্ষাৎকারের সময় ইআইটিসি হোল্ডিংস লিমিটেড  এখনও পেটেন্ট লিপিবদ্ধ করার কাজ করছে বলে নিশ্চিত করেন রাইটের দুইজন সহকারী পরিচালক। পাশাপাশি যুক্তরাজ্যের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস’ শেষ কয়েক সপ্তাহের মধ্যে লিপিবদ্ধ করা আরও ১১টি পেটেন্ট দরখাস্ত প্রাকশ করেছে।

“কোনো কিছুই থেমে নেই,” প্রতিষ্ঠানের একজন সূত্র এমনটা জানান। তবে গণমাধ্যমের সঙ্গে আলাপের অনুমোতি না থাকায় সূত্রটি তার পরিচয় প্রকাশ করেননি।

রাইট-কে এ নিয়ে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

বিটকয়েন প্রযুক্তিকে কাজে লাগাতে চাওয়া ব্যাংকিং আর অন্যান্য শিল্প প্রতিষ্ঠানসহ ডজন ডজন স্টার্টআপ প্রতিষ্ঠান, যারা এই প্রযুক্তিকে ঘিরে ব্যবসায়িক মডেল তৈরির চেষ্টা করছে তাদের জন্য পেটেন্টগুলোর কয়েকটি মঞ্জুর হওয়াও গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুটিক ইনভেন্টমেন্ট ব্যাংক হিসেবে পরিচিত ‘ম্যাজিস্টার অ্যাডভাইজার’-এর এক জরিপ অনুযায়ী, এ বছর আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে শতকোটি ডলারের বেশি বিনিয়োগ আশা করা হচ্ছে আর পরবর্তীতে বিটকয়েনের ‘ব্লকচেইন’ সম্পর্কিত প্রকল্পগুলোয়।

ব্লকচেইন হচ্ছে একটি পাবলিক ডেটাবেইস, যা সব লেনদেন ডিজিটালভাবে নথিবদ্ধ করে আর্থিক পেমেন্ট স্থানান্তর করে। সব লেনদেনের নথি বিকেন্দ্রীভূত করার মাধ্যমে এটি বিটকয়েন আর অন্য ক্রিপ্টোকারেন্সির কেন্দ্র গঠন করে।

রাইট যে সব পেটেন্টের জন্য দরখাস্ত করেছেন, সেগুলো অনলাইন বিষয়বস্তুর জন্য নিরাপদ লেনদেনের পদ্ধতি থেকে শুরু করে ব্লকচেইনে ‘ইন্টারনেট অফ থিংস’ কাজ করানোর জন্য অপারেটিং সিস্টেম পর্যন্ত বিস্তৃত।

ইআইটিসি হোল্ডিংস-এর সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি দরখাস্তগুলো সম্পর্কিত নথিপত্রের একটি তালিকা রয়টার্সকে দেখিয়েছেন। তালিকায় মোট চারশ' দরখাস্তের আউটলাইন দেওয়া ছিল।

রোববারে, দ্য লন্ডন রিভিউ অফ বুকস (এলআরবি) ঔপন্যাসিক ও সাংবাদিক অ্যান্ড্রু ও’হ্যাগেনের একটি প্রবন্ধ প্রকাশ করে। প্রবন্ধে রাইটের সহযোগীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তারা কয়েকশ’ পেটেন্ট লিপিবদ্ধ করছে।

রাইটসহ বাকিদের সঙ্গে বেশ সময় কাটিয়ে ও’হ্যাগেন রাইটের সহযোগীদের উদ্ধৃতি করে জানান, রাইটের পেটেন্টগুলো পরে ‘শতকোটি ডলারের ঊর্ধ্বে’ বিক্রি করা সম্ভব হবে। প্রবন্ধে এই মূল্য কীভাবে নির্ধারণ করা হল, তা নিয়ে ব্যাখ্যা ছিল না, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ কতদূর এগিয়েছে বা এটা এখনও সক্রিয় ছিল কিনা এসব বিষয় নিয়ে কোনো ব্যাখ্যা ছিল না।

পেটেন্ট অনুমোদন প্রক্রিয়া সাধারণত বেশ কয়েক বছর ধরে চলে।

“দেখে মনে হচ্ছে তিনি ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি বা ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেমের মূল ব্লক পেটেন্ট করিয়ে নেওয়ার চেষ্টা করছেন,” বিটকয়েন সম্পর্কিত একজন পরামর্শকারী অ্যান্টনি লুইস বলেন।

২০১৫ সালে কিছু গণমাধ্যম রহস্যময় ‘সাতোশি নাকামতো’ হিসেবে তাকে 'চিহ্নিত' করার পর ৪৫ বছর বয়সী রাইট একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। নাকামতো প্রথমে কাগজে আর পরে একটি সফটওয়্যার বণ্টনের মাধ্যমে ২০০৯ সালে বিটকয়েন চালু করেছিলেন। রাইট চলতি বছর মে-তে সন্দেহপ্রবণ একটি বিটকয়েনের সম্প্রদায়কে 'বিশ্বাস করাতে ব্যর্থ' হন যে, তিনিই নাকামতো, উলটো বাঁক ঘুরে তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি আরও প্রমাণ দেবেন, আর বলেন ‘এতগুলো বছরের অপ্রকাশিতনামা অবস্থা আর পেছনে লুকিয়ে থাকা’ সবার সামনে তুলে ধরার সাহস তিনি পাচ্ছিলেন না।

সে সময় থেকে তিনি নিজেকে 'লো প্রোফাইলে’ রাখছেন আর সাক্ষাৎকার প্রত্যাখান করে যাচ্ছেন।

বিটকয়েনের প্রতিষ্ঠাতা হিসেবে তার কোনো অকাট্য প্রমাণ না থাকলেও, রয়টার্সের দেখা নথিগুলো বলে, অনালাইনে লাইভ হওয়ার অনেক আগে থেকেই 'ক্যাশলেস মানি সিস্টেমের' সঙ্গে রাইটের 'গভীর সম্পৃক্ততা' ছিল।