একই প্রশ্নের মুখে জাকারবার্গ ও শেরিল
সম্প্রতি অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের বার্ষিক সাধারণ সভা। এই সভায় ব্যবসায়সংশ্লিষ্ট কোনো 'অবাক করা' তথ্য পাওয়া যায়নি বলে ভাষ্য ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার-এর।
পিটার থিল একজন কোটিপতি বিনিয়োগকারী যিনি গকার নামের একটি নিউ ইয়র্কভিত্তিক অনলাইন মিডিয়া প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেন এবং পরে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। তিনি দ্বিতীয়বারের মতো ফেইসবুক বোর্ড অফ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনিও এই সভায় উপস্থিত ছিলেন।
মিটিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সোশাল সাইটটির লক্ষ্য ব্যাখ্যা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "না, ফেইসবুক মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ-কে যুক্ত করা হবে না। হ্যাঁ, টিনএজাররা এখনও ফেইসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালবাসে।"
জাকারবার্গ এবং প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ-কে একজন শেয়ারধারী একটি প্রশ্ন করেন, যা শেষ পর্যন্ত স্যান্ডবার্গ-এর প্রিয় প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রশ্নটি ছিল-- "ভবিষ্যতে আপনাকে এবং ফেইসবুককে নিয়ে আপনার মেয়ে কী মন্তব্য করবে, আপনার কী মনে হয়?"
জাকারবার্গ প্রশ্নটিতে খুব একটা আগ্রহ দেখাননি কিন্তু তিনি উত্তর দেয়ার সময় শুরু করেন এভাবে, "এটি কৌতহূলী, কিন্তু আমি নিশ্চিত না যে কীভাবে আমি এই প্রশ্নকে ফেইসবুকের সঙ্গে সম্পৃক্ত করব।" কিন্তু এরপর তিনি প্রশ্নের পুরো উত্তর দেন। জাকারবার্গের উত্তর শুনলেই বোঝা যায় তার মেয়ে ম্যাক্স-কে তিনি নতুন কিছু শেখার জন্য সব সময় অনুপ্রেরণা দেন।
"আমি আশা করি আমি তার প্রতিপালন করতে পারছি- যেমনটা আমি আমার প্রতিষ্ঠান এবং দলের জন্য করছি- শেখার আকাংখা। সে এখন অনেক ছোট তার বয়স মাত্র ৬ মাস। আমি তার সামনে পড়ি এবং সবকিছু কিন্তু... আমি মনে করি আমার ব্যক্তিগত অনুভুতি এবং যেভাবে আমি প্রতিষ্ঠানটি পরিচালনা করি তা অনেক গভীর বিষয়। আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে একটি শেখার প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, প্রতিষ্ঠানটির মানুষজন যা করছে তাতে কীভাবে দ্রুত সফল হতে পারে তার প্রক্রিয়া শিখে ফেলবে। আমি ম্যাক্স-এর মধ্যেও যদি এই অনুপ্রেরণা তৈরি করতে পারি এবং প্রতিষ্ঠানকেও এই ধরনের মূল্যবোধ শিখাতে পারি, তাহলে অবশ্যই উভয়ই সময়মত তাদের লক্ষ্যে পৌছে যাবে। "
