এইচপি'র সফটওয়্যার ব্যবসায় কিনছে ওপেনটেক্সট
কানাডিয়ান ব্যবসায়িক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওপেনটেক্সট কর্পোরেশন ৩১ কোটি ৫০ লাখ ডলারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি’র গ্রাহক ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবসায় কিনতে যাচ্ছে।
সোমবারে ওপেনটেক্সট জানায়, প্রতিষ্ঠানটি ১১ কোটি ১০ লাখ থেকে ১২ কোটি ৫০ লাখ বাৎসরিক আয়ের আশা করছে। ১৭ কোটি ডলারে এইচপি থেকে অপেনটেক্সটে কিছু কনটেন্ট ব্যবস্থাপনা সফটওয়্যার টুল কেনার দুই মাস পরই এই লেনদেনের কথা সামনে আসে বলে জানিয়েছে রয়টার্স।
কানাডার অন্যতম বৃহৎ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওপেনটেক্সট, বড় পরিসরের কনটেন্ট ব্যবস্থাপনায় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত পণ্য বিক্রি করে।
এইচপি তাদের প্রতিষ্ঠান পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মচারী ছাটাই করছে।
সোমবার টরন্টো স্টক এক্সচেঞ্জ সকালের লেনদেনে ওপেনটেক্সটের শেয়ার ২ শতাংশ বেড়ে ৭৬.৬৪ ডলারে বৃদ্ধি পায়। শেষ ১২ মাসের মধ্যে ওপেনটেক্সটের শেয়ার ৪৪ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে এইচপি’র শেয়ার প্রায় ১০ শতাংশ কমে যায়।
