২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো 'জাভাস্ক্রিপ্ট কোডেড' র‌্যানসমওয়্যার আবিষ্কার

একটি নতুন র‌্যানসমওয়্যার স্ট্রেইন আবিষ্কার করেছেন একদল নিরাপত্তা গবেষক। সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে বানানো হওয়ায় এর সক্রিয় হওয়ার আশঙ্কা বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিলয় সিদ্দিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:30 PM

Updated : 25 Jul 2022, 09:27 PM

জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো চালাতে সাধারণত এক্সিকিউটেবল প্রোগ্রাম ফাইলগুলোর মতো সবসময় নিরাপত্তা বার্তা দেখানো হয় না বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকসেস-এর প্রয়োজন হয় না। আরএএ নামের ম্যালওয়্যারগুলো ফাইলের মধ্যে ছদ্মবেশে থাকে, যা খোলা মাত্র ফাইল এনক্রিপ্ট করা শুরু করে।

একজন নিরাপত্তা গবেষকের মতে, এটি মানুষকে ধোঁকা দেওয়ার একটি পদ্ধতি ছিল। আরএএ র‌্যানসমওয়্যারটি বেনকাউ এবং জেমসডব্লিউটি নামে পরিচিত নিরাপত্তা গবেষকদের আবিষ্কার, জানিয়েছে বিবিসি।

পেন টেস্ট পার্টনারস নিরাপত্তা কোম্পানির একজন গবেষক জানান, এটা একটা আকর্ষণীয় র‌্যানসমওয়্যার পদ্ধতি। ই-মেইলের অ্যাটাচমেন্ট-এর সঙ্গে জুড়ে দেওয়া ফাইলে জাভাস্ক্রিপ্ট ব্যবহারের ফলে অনেক মানুষ তা ভুলক্রমে ইনস্টল করে ভুক্তভোগী হন।

এই প্রক্রিয়াটি ই-মেইলে ভুক্তভোগীদের কাছে পাঠানোর মাধ্যমে সম্পূর্ণ করা হয়ে থাকে এবং যখন উইন্ডোজে ফাইলটি খোলা হয় তখন 'উইন্ডোজ বেসড হোস্ট' ব্যবহার করে কোডটি চলে। সাধারণত এক্সিকিউটেবল প্রোগ্রাম যেমন ‘ডট ইএক্সই’ বা ‘ডট ব্যাট’ ফাইল স্বয়ংক্রিয়ভাবে অপারেটিং সিস্টেম অবরোধ করে কিন্তু ‘ডট জেএস’ ফাইল চালানোর অনুমতি দেয়।

ভুক্তভোগীরা ফাইল খোলার পর লক্ষ্য করেন সেখানে তার ফাইলগুলো এনক্রিপ্ট হচ্ছে এবং আগের ফাইল পুনরুদ্ধারের জন্য রুশ ভাষায় লেখা ২৫০ ডলার দাবি করা হয়েছে।

এ সম্পর্কে এপ্রিল মাসে মাইক্রোসফটের একটি প্রতিবেদনে বলা হয়, তারা দ্রুত গতিতে ই-মেইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ব্যাপারটি লক্ষ্য করেছে। একটি ব্লগ পোস্টে আরও জানানো হয়, এই ধরনের ঝামেলায় পড়তে একের অধিক ক্লিক-এর প্রয়োজন। একটি ক্লিকে ফাইল খুলতে এবং অন্যটিতে এটা সক্রিয় করতে।

গবেষক কেন মুনরো জানান, নিরাপত্তার স্বার্থে অজানা উৎস থেকে আসা অ্যাটাচমেন্ট এড়িয়ে চলা উচিত। তিনি আরও বলেন কিছু ই-মেইল প্যাকেজে ‘ডট জেএস’ ফাইলগুলো ব্লক করার সুবিধা রয়েছে, যেমন আউটলুকে। কিন্তু জিমেইল এই ফাইলগুলো ব্লক করে না। সুতরাং নিরাপদ থাকতে অজানা উৎস থেকে আসা ফাইল না খোলা এবং অ্যান্টিভাইরাস আপ-টু-ডেট রাখা উচিত।

এ ছাড়াও এই প্রতারণা থেকে বাঁচতে উইন্ডোজকে নির্দেশ দেওয়া সম্ভব যে ‘ডট জেএস’ ফাইল ডাবল ক্লিক করলেও যেন 'উইন্ডোজ বেসড হোস্ট' শুরু না হয়।

ভাইরাস ব্লগ ব্লিপিং কম্পিউটার-এর প্রতিবেদনে জানা যায়, মুক্তিপণ পরিশোধ ছাড়া এনক্রিপ্টেড ফাইল ফিরে পাওয়ার কোন উপায় নেই যদি না আক্রান্তদের কাছে কোনো ব্যাকআপ ফাইল থাকে।