২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলা, নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার কম

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলার বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ‘মেটাল ডিটেকটর’ বা অতিরিক্ত নিরাপত্তাকর্মীর মতো বিভিন্ন দৈহিক নিরাপত্তা পরিমাপক ক্ষেত্রে বিনিয়োগ করতে অসম্মতি প্রকাশ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 09:44 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে 'রল্যান্ডো পালস' নামের সমকামীদের এক নৈশক্লাবে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৪৯ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হন। এই আক্রমণের পর ক্লাবটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে দক্ষ গ্রাহক হতে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো পর্যন্ত সকলের কাছে অনুসন্ধান করা হয়েছে। কিন্তু এর ফলেও মালিকদের নিরাপত্তার বিভিন্ন যন্ত্র ও অতিরিক্ত কর্মী নিয়োগে কী পরিমাণ খরচ হতে পারে তা গণনা করতে ব্যর্থ হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, অরল্যান্ডো হত্যাকাণ্ডের মতো বন্দুক আক্রমণ বাড়লেও যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানগুলো মেটাল ডিটেকটর বা অতিরিক্ত নিরাপত্তাকর্মী-এর মতো আরও দৈহিক নিরাপত্তা তল্লাশী ব্যবস্থার জন্য বিনিয়োগ করতে রাজী হয়নি।

আইজেট ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড নামের ঝুঁকি উপদেষ্টামূলক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুস ম্যাক্লেন্ডো বলেছেন, “পূর্বের বন্দুক আক্রমণের ঘটনার জন্য মানুষ জানতে চায় অতিরিক্ত নিরাপত্তার খরচ কেমন। তারা যায়, তারপর ‘শ্বাসরুদ্ধ হয়’।”

এই খরচগুলোর মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মতো প্রাথমিক খরচ এবং নিরাপত্তাকর্মীর বেতনের মতো চলমান খরচ অন্তর্ভুক্ত। নৈশক্লাব, খেলাধুলার স্থান, শপিং মল এবং ছোট কলেজ ক্যাম্পাসের জন্য এটি একটি ‘বড়’ আর্থিক বোঝা।

২০১৫ সালের নভেম্বর মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসের রেস্টুরেন্টে, একটি কনসার্ট হলে এবং স্টেডিয়ামে ১৩০ জনকে হত্যার মত ঘটনার পর প্রতিষ্ঠানগুলো জানিয়েছে ইউরোপে নিরাপত্তা প্রযুক্তির বিক্রি বাড়ার কথা থাকলেও, তা তেমনটা বাড়েনি।

প্রথমদিকে ব্যক্তিগতভাবে ‘ফার্স্ট টেক্সাস প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠান ৫০০০ ডলার মূল্যে প্রতিটা মেটাল ডিটেকটর ফ্রান্সের স্টেডিয়ামে বিক্রি করেছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টম ওয়্যালস।

ওয়্যালস এবং অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অরল্যান্ডো আক্রমণের ফলে দৈহিক নিরাপত্তা ব্যবস্থায় বিনিয়োগের ক্ষেত্রে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলো সুযোগ নিচ্ছে।

চলতি সপ্তাহে ফার্স্ট টেক্সাস প্রোডাক্ট ৫০টি স্টোরে হাতে ধরার মতো ১০০ ডলার মূল্যের নিরাপত্তা ডিভাইস বাজারে ছেড়েছে।

গ্রাহকদের ইমেইলের কথা বলতে গিয়ে ওয়্যালস বলেছেন,“তারা বিশেষভাবে অরল্যান্ডোর আক্রমণের কথা বলেছেন।”

যুক্তরাষ্ট্রের মুভি থিয়েটারগুলো তাদের ‘গ্রাহক চলে যাবে’ এই মানসিকতার জন্য মেটাল ডিটেকটর ব্যবহার করে না। তবে ২০১২ সালে কলোরাডোর এক থিয়েটারে ১২ জনের হত্যার ঘটনার পর এর পরিবর্তন হয়েছে ।

এএসআইএস ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট মাইকেল গিপস বলেছেন, “এমন বন্দুক আক্রমণ দেখলে আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আরও ভালো নিরাপত্তা ব্যবস্থা আশা করবে যা পরিবর্তন আনবে।”

এএসআইএস ইন্টারন্যাশনাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত নিরাপত্তা খরচের ক্ষেত্রে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ও পণ্যের জন্য ১৮ শতাংশ বেড়ে ৩৭ হাজার ৭০০ কোটিতে দাঁড়িয়েছে। আর এ বছর এটি ৪০ হাজার কোটি হতে পারে বলে জানান গিপস।

১৯৭০ সালে এয়ারপোর্টে প্লেন হাইজ্যাকের ঘটনার পর যুক্তরাষ্ট্রে মেটাল ডিটেক্টর ব্যবহার শুরু হয়। আর ১১ সেপ্টেম্বর, ২০০১ -এর জঙ্গি হামলায় প্রায় ৩০০০ জনের মৃত্যুর পর বিভিন্ন সরকারি ভবন এবং বড় জনসমাগমস্থলে মেটাল ডিটেকটর ব্যবহৃত হয়। বর্তমানে ফুটবল, বেইসবল, হকির মতো প্রধান খেলাধূলার আয়োজনগুলোর জন্য মেটাল ডিটেকটর ব্যবহার বাধ্যতামূলক। তবে যুক্তরাষ্ট্রের ছোট সমাগমস্থলে এখনও এর প্রচলন হয়নি।

কিন্তু ছোট সমাগমস্থলগুলোর সতর্কতার সঙ্গে চিন্তা করা প্রয়োজন, বলে জানিয়েছেন পৃথিবীর বৃহত্তম মেটাল ডিটেকটর তৈরির ইটালিয়ান প্রতিষ্ঠান সিইআইএ-এর যুক্তরাষ্ট্র শাখার পরিচালক লুসা কাকিওলি।