সমকামী ক্লাবে হামলা, ছাড় দিচ্ছে উবার
সম্প্রতি অরল্যান্ডোতে ঘটে যাওয়া গণহত্যার ঘটনার পর যাতায়াতে ছাড় দিয়েছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার। এ পদক্ষেপকে অনেকে আবার শুধুই প্রতিষ্ঠানটির 'ব্র্যান্ডিং' হিসেবে দেখছেন।
গণমাধ্যম আর সেলিব্রেটিদের নিয়ে গড়ে ওঠা মার্কিন ব্লগ গকার-এর রিচ জুজউইয়াক অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে চালানো গণহত্যা নিয়ে লেখেন, “ব্র্যান্ডিং আর অ্যাকটিভিজম আদর্শিক মতভেদে রয়েছে।"
নাইটক্লাবের শুটিংয়ে ৪৯ জন নিহত সহ ৫৩ জন আহত হন, জানিয়েছে মার্কিন সাময়ীকি ফরচুন।
একজন রেডিট ব্যবহারকারী লেখেন, জনসাধারণকে দূর্যোগ সম্পর্কিত নির্দিষ্ট সেবা ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য এয়ারবিএনবি’র দূর্যোগ রিলিফ প্রোগ্রামের মতো কিছু ব্যতিক্রমধর্মী সংস্থার দরকার। দূর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে শুধু সুবিধাবাদী হিসেবে পরিচিত না পাওয়ার জন্য এটি একটি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানের জন্য ভালো একটা সুযোগ হতে পারে ।
কিন্তু ব্র্যান্ডগুলো নিজেদের মতোই থাকবে, আর মাঝেমাঝে পিআর (পাবলিক রিলেশনস) স্টান্ট সবাই উপভোগও করে। এ রকম স্টান্ট সর্বশেষ মার্কিন আন্তর্জাতিক অনলাইন পরিবহন প্রতিষ্ঠান উবার থেকে দেখতে পাওয়া যায়। ২০ জুন, সোমবার থেকে যে কেউ এলজিটিবিকিউ সম্পর্কিত কোনো বিশিষ্ট জায়গায় যেতে চাইলে তাকে ২০ ডলারের ছাড় দেওয়া হবে একজন ব্যক্তির ২টি রাইডের সঙ্গে।
সব শহর আর গন্তব্যের জন্য এই অফার দেওয়া হয়নি। নিউ ইয়র্ক থেকে উবারএক্স বা উবারপুলে থাকা গন্তব্যগুলোর যে কোনো একটি পছন্দ করলে, যা ভাড়া হবে তা থেকে ২০ ডলার কম রাখা হবে, ছাড় সঙ্গে সঙ্গেই প্রযোজ্য, এভাবে কাজ করবে অফারটি।
উবার লিখে, “ঠিক যে জায়গা থেকে রাইড শুরু আর শেষ হওয়ার কথা সে জায়গা থেকেই শুরু আর শেষ হতে হবে, তো আপনার চালক যেন নির্দিষ্ট জায়গাতেই আপনাকে রেখে আসে তা নিশ্চিত করুন। চালককে বকশিস দেওয়ার প্রয়োজন নেই।”
