২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালি ট্রিপ বিজয়ীর ঘোষণা দিল স্যামসাং

কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স, আসছে ঈদ উপলক্ষ্যে আয়োজিত ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের প্রথম সপ্তাহের বালি ট্রিপ বিজয়ীর নাম ঘোষণা করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

প্রথম বিজয়ী এ.এস.এম মাহমুদ কবির বিজয়স্মরণীর স্যামসাং অনুমোদিত ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল শো-রুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে এই ট্রিপ জিতে নেন।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের রিটেইল সেলস ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন বলেন, “বাংলাদেশে স্যামসাং ইলেকট্রনিক্স-এর ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারে ডিস্ট্রিবিউটর হিসেবে অংশ নিতে পেরে ইলেক্ট্রা গর্বিত। আমরা আনন্দিত যে, এ.এস.এম মাহমুদ কবির আমাদের শো-রুম থেকে মাইক্রোওয়েভ ওভেন কিনে বালি ট্রিপ জিতে নিয়েছেন।”

রমজান মাসে, 'গ্র্যান্ড ইনভাইট' অফারে গ্রাহকরা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনে জিতে নিতে পারবেন তিন দিন দুই রাতের আরও ৪টি বালি ট্রিপ (কাপল ট্রিপ) এবং প্রতিদিন একটি ৩২ ইঞ্চি কার্ভড টিভি। এ ছাড়াও স্যামসাং বাংলাদেশ-এর হোম অ্যাপ্লায়েন্স পণ্যে বিদ্যমান অফারগুলোও থাকবে।

শুধু রমজান মাসে স্যামসাং অনুমোদিত স্টোরসমূহ থেকে কেনা পণ্যে এ অফার প্রযোজ্য। স্যামসাংয়ের অনুমোদিত ডিস্ট্রিবিউটরগুলো হচ্ছে- ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংগস এবং সিঙ্গার।