ভারতীয় মেসেজিং অ্যাপ কিনল মাইক্রোসফট
ভারতীয় নির্মাতার বানানো এক মেসেজিং অ্যাপ কিনে নিয়েছে মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফট তাদের লক্ষ্য ঠিক রাখতে মানুষের ভাষা এবং যন্ত্রের বুদ্ধিমত্তার একত্রতার মাধ্যমে নিজেদের জন্য আরও শক্ত স্থান তৈরি করার চেষ্টা করছে।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যভিত্তিক স্টার্টআপ ওয়ান্ড ল্যাবস-কে কিনে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটি বিভিন্ন অ্যাপের জন্য মেসেজিং প্রযুক্তি তৈরি করে থাকে। এই প্রতিষ্ঠানটির নির্মাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লি-এর প্রাক্তন ছাত্র ভিশাল শার্মা। এর আগে তিনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
এই কেনাবেচার চুক্তি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মাইক্রোসফট এর ইনফরমেশন প্লাটফর্ম গ্রুপ-এর কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিস কু এক বিবৃতিতে জানান, “এই ধরনের চুক্তি আমাদের ‘প্লাটফর্ম হিসেবে মেসেজিংয়ের’-এর লক্ষ্য এবং পরিকল্পনাকে সামনের দিকে নিতে সহায়তা করছে। যেমনটা, আমাদের (মাইক্রোসফট) প্রধান নির্বাহী কর্মকর্তা সাত্যিয়া নাদেলা ‘বিল্ড ২০১৬’ সম্মেলনে পরিচয় করিয়েছিলেন।"
২০১৬ সালের মার্চ মাসে হওয়ে যাওয়া বিল্ড সম্মেলনে, নাদেলা হাজার হাজার ডেভেলপারের উদ্দেশ্যে জানান, ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার প্রযুক্তি এমন হবে যে, তা মানুষের ভাষা বুঝতে পারবে এবং মানুষের সঙ্গে স্বাভাবিক বার্তালাপ করতে পারবে।
