লাভ 'দেখল' সনি, প্রধানের বেতন দ্বিগুণ
শেষ তিন অর্থ বছরের মধ্যে শেষবার প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। আর এর ফলে প্রতিষ্ঠান প্রধান কাজুয়ো হিরাই-এর পারিশ্রমিক হয়েছে দ্বিগুণেরও বেশি।
চলতি বছর ৩১ মার্চ শেষ হওয়া সনি'র অর্থ বছরে হিরাই-কে বাৎসরিক পারিশ্রমিক দেওয়া হয়েছে ৫১ কোটি ৩০ লাখ ইয়েন। যেখানে এর আগের অর্থ বছরে অংকটা ছিল ২০ কোটি ২০ লাখ ইয়েন, শুক্রবার সনি'র নথিতে এমন তথ্য জানা যায়। শনিবার বিকাল ৪টা নাগাদ হিসেব অনুযায়ী এক মার্কিন ডলার, ১০৪.১৭ জাপানি ইয়েন-এর সমান। হিরাই-এর এই পারিশ্রমিকের অংকে কাজের উপর ভিত্তি করে দেওয়া ভাতা অন্তর্ভূক্ত, কিন্তু স্টকবিষয়ক হিসেব এর আওতায় পড়েনি বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ইলেকট্রনিক্স ভোক্তাপণ্য বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একটি 'বাজে সময়' পাড় করেছে। এর মধ্যে করতে হয়েছে সহস্রাধিক কর্মী ছাঁটাই আর প্রতিষ্ঠানের নিজস্ব ব্যক্তিগত কম্পিউটার ব্র্যান্ড ভায়ো বিক্রি। আর এই সময়গুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হিরাই।
ইমেজ সেন্সর চিপস, ভিডিও গেইমস আর মুভি ব্যবসায় মনোযোগ দেওয়ার ফলে, শেষ আট বছরে সর্বোচ্চ লাভ পেয়েছে সনি।
২০১২ সালে হিরাই দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় বর্তমানে সনি'র শেয়ারমূল্য বেড়েছে ৭০ শতাংশ।
শেষ অর্থবছরে সনি'র মোট লোভ ১৪৭৮০ কোটি ইয়েন। এর আগের পাঁচ বছরে প্রতিষ্ঠানটি মোট ৯০০০০ কোটি ইয়েনেরও বেশি ক্ষতির মুখোমুখি হয়েছিল।
