অ্যাপলের শেয়ার প্রতি কত দিয়েছেন বাফেট?
চলতি বছর মে মাসে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শতকোটি ডলার মূল্যের শেয়ার কিনে নেয় মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে। এই ক্রয়ের সময় অ্যাপলের প্রতি শেয়ারের বিপরীতে বার্কশায়ার ৯৯.৪৯ ডলার পরিশোধ করেছে, সম্প্রতি এই বিনিয়োগ সম্পর্কিত নথিতে এই তথ্য উঠে এসেছে।
ব্লুমবার্গ জানিয়েছে, প্রায় ৯৭ কোটি ৬০ লাখ ডলারের বিনিময়ে অ্যাপলের ৯৮ লাখ ১০ হাজার শেয়ার কিনে নেয় বার্কশায়ার। ইউ.এস. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর মে মাসের এক নথিতে জানা যায়, ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠানের কেনা এই শেয়ারের পরিমাণ উল্লেখ করা হলেও, এর মূল্য নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
বাফেটের দুই বিনিয়োগ ব্যবস্থাপক টড কম্বস আর টেড ওয়েশলার-এর মধ্যে যে কোনো একজনে এই বিনিয়োগের জন্য প্রথমে পদক্ষেপ নেন।
শুক্রবার নিউ ইয়র্কে অ্যাপলের শেয়ারমূল্য ২.৩ শতাংশ কমে ৯৫.৩৩ ডলারে এসে থামে।
এ বিষয়ে মন্তব্যে অনুরোধ করা হলেও ওয়ারেন বাফেট কোনো সাড়া দেননি বলে জানিয়েছে ব্লুমবার্গ।
এই বিনিয়োগের সময় প্রকাশিত খবরে জানা যায়, ১৯৮২ সাল থেকে বার্কশায়ার আর ২০০৩ সাল থেকে অ্যাপলের একজন শেয়ারধারী হন ওয়ালম্যান ইনভেস্টমেন্ট কাউন্সেল-এর প্রতিষ্ঠান স্টিভ ওয়ালম্যান। রয়টার্স-কে তিনি বলেন, "শেয়ারের মূল্য অসম্ভব সস্তা, আর এতে বিশাল একটি অর্থের গাদা রয়েছে। অ্যাপল তাদের পর্দার আড়ালে করা গবেষণা ও উন্নয়ন খাতের জন্য কোনো মূল্যায়ন নিচ্ছে না, কিন্তু ক্রমান্বয়ে তারা তাদের নতুন পণ্য প্রদর্শন করবে।"
ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রমতে, প্রকৃত বিনিয়োগ বাফেট নিজে করেননি। এর মানে হচ্ছে এই বিনিয়োগের পরামর্শ টড কম্বস আর টেড ওয়েশলার-এর শেয়ার বাছাইকারী দলের কাছ থেকে এসেছে। দলিলে বলা হয়েছে, ‘এই জায়গায়’ তারা বিনিয়োগ করতে ইচ্ছুক কিন্তু বাফেট নন।
অ্যাপলের শেয়ারের মালিকানা নিয়ে বার্কশায়ার বিশ্বের ৫৬তম বড় শেয়ারধারী প্রতিষ্ঠানে পরিণত হল। কম্পিউটার সরবরাহকারী প্রতিষ্ঠান আইবিএম-এর সবচেয়ে বড় শেয়ারধারী এই প্রতিষ্ঠানটি।
