২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস অ্যাকাউন্টে সমকামী পর্ন

উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট-এর উপর হ্যাকিং আক্রমণ চালিয়েছে হ্যাকারদের দল অ্যানোনিমাস। হ্যাকাররা সংগঠনটির সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো হ্যাক করে সেগুলো 'এলজিবিটি' সাজে সাজায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 09:15 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

এলজিবিটি বলতে সমকামী, উভকামী আর হিজড়াদের বোঝায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো-তে একটি সমকামীদের ক্লাবে হামলায় ৪৯ জনকে হত্যা করার কয়েকদিনের মধ্যে এই ঘটনা ঘটল। 'ওয়াওচুলা ঘোস্ট' নামে এক হ্যাকার ওই সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে আইএস সমর্থকদের ২শ' অ্যাকাউন্ট আয়ত্ত্বাধীন করে। আর এ ক্ষেত্রে টুইটারে নালিশ বা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ না করে, তাদের অ্যাকাউন্ট সমকামীবান্ধব সাজে সাজিয়ে দেয়।

এরই মধ্যে কিছু হ্যাকড অ্যাকাউন্ট টুইটার থেকে বাতিল করা হয়েছে, তিনটি অ্যাকাউন্ট এখনও অনলাইনে রয়েছে আর আপাতদৃষ্টিতে সেগুলো এখনও ওই হ্যাকারের অধীনেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে ওই হ্যাকার বলেন, "আপনি এতগুলো নিষ্পাপ জীবন হারিয়েছেন। আমি শুধু অনুভব করেছি, এই মানুষগুলোকে রক্ষায় ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে কিছু একটা করা উচিত।"

শুরুতে অ্যাকাউন্টগুলো থেকে রংধনু পতাকার সঙ্গে সমকামীদের পর্নোগ্রাফি ছেড়ে দেওয়া হয়। তবে, পরবর্তীতে এই ধারণাকে সমর্থন করেন, কিন্তু এমনটা করা উচিত বলে মনে করেন না এমন কয়েকজনের কথা শুনে পিঁছু হটেন তিনি।

"আমাদের মধ্যে কয়েকজন...এখানে লঙ্ঘন খুঁজে পেয়েছে। আমরা ভেবেছিলাম, 'চল, তাদের অ্যাকাউন্টগুলো আয়ত্ত্বে নেওয়া শুরু করি...আর তাদের অবমাননা করি'", বলেন তিনি।

আইএস-এর বিরুদ্ধে বড় পরিসরের লড়াইয়ে এটি কোনো সহায়তা করবে কিনা তা এখনও অস্পষ্ট বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিকটি।