২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীদের জন্য ‘ঈশ্বরের উপহার’

গ্রিসে আশ্রয় নেওয়া শরণার্থী আর আটকে যাওয়া অভিবাসীদের জন্য জীবনের সর্বশেষ অবলম্বন হচ্ছে তাদের হাতে থাকা স্মার্টফোন, অবশ্যই যতক্ষণ এর ব্যাটারিতে চার্জ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

কিন্তু লোকে লোকারণ্য আশ্রয়কেন্দ্রগুলোতে যখন বিভিন্ন বয়সের মানুষের ভীড় লেগেই থাকে, তখন ফোন চার্জ দেওয়ার জন্য একটি সকেট পাওয়া অনেকটা 'দূর্লভ' হয়ে দাঁড়ায়, আর কোনো ক্যাফেতে গিয়েই চার্জ করানোর সময়ও তা সবসময় বিনামূল্যে পাওয়া যায় না।

প্রতিটি সময়েই, আশ্রয় নেওয়া লোকেরা তাদের বাড়িতে একটি ফোন কল দেওয়ার চেষ্টায় থাকে। কিন্তু ফোন চার্জ করাটাই যখন দূরুহের ব্যপার, তখন কী করণীয়?

যুক্তরাজ্যের এডিনবার্গ ইউনিভার্সিটি-এর একদল শিক্ষার্থী এই অবস্থায় পরিবর্তন আনার আশা করেন। সৌরশক্তিতে চলবে এমন মোবাইল ফোন চার্জিং স্টেশন বানায় তারা।

ক্যাম্পগুলোতে দুটি স্টেশন স্থাপন করেছেন তারা। এগুলো থেকে ঘণ্টায় ১২ টি প্লাগের জন্য বিদ্যুৎ সরবরাহ করা যায়। আর এর ফলে প্রতিদিন ২৪০ জনের মতো মানুষ পাচ্ছেন বিনামূল্যে ফোন চার্জের সুযোগ।

দলের একজন ২০ বছর বয়সী আলেক্সান্ড্রোজ অ্যাঙ্গেলোপোউলাস, সামোস দ্বীপে ঘুরতে এলে তার মাথায় এই ধারণা আসে। এই দ্বীপ ইউরোপের একটি প্রবেশদ্বার, যেখানে মধ্যপ্রাচ্য আর আশপাশের প্রায় ১০ লাখ লোক যুদ্ধ আর দারিদ্রের কারণে পালিয়ে এসেছেন, জানিয়েছে রয়টার্স।

তুরস্ক থেকে রাবার বোটে করে প্রতিদিন এখানে শত শত মানুষ বিধ্বস্ত অবস্থায় এসে জমা হচ্ছেন। কেউ কেউ এসে মুক্তির স্বাদ ধরে রাখতে সেলফি তুলছেন, কেউ বা আবার গুগল ম্যাপস আর অন্যান্য মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে উত্তর ইউরোপের দিতে পরবর্তী যাত্রাপথ ঠিক করে নিচ্ছেন।

অ্যাঙ্গেলোপোউলাস বলেন, "মানুষ এখানে তাদের পরিবারকে ফোন করতে আর ইন্টারনেট ব্যবহার করতে আমার ফোন চাইতে শুরু করে।" অধিকাংশ ক্ষেত্রেই তারা একটি প্লাগের জায়গায় চার্জের জন্য দাঁড়িয়ে থাকে।

প্রতিষ্ঠাতা দলটির আরেক সদস্য স্যামুয়েল কেলারহ্যালস বলেন, "আমরা শুধু পুনঃব্যবহারযোগ্য শক্তি ব্যবহার করে স্থানীয় সম্প্রুদায়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চেয়েছি।"

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রজেক্ট এল্পিস', গ্রিক ভাষায় যার মানে দাঁড়ায় 'আশা'। প্রকল্পের প্রথম দুই ইউনিট গ্রিক সৌর প্রযুক্তি প্রতিষ্ঠান এনটেক-এর সহায়তায় বানানো হয়েছে।

অ্যাঙ্গেলোপোউলাস বলেন, "শুরুতে এটা বেশ কষ্টসাধ্য ছিল। গ্রিসে সবকিছুই আমলাতান্ত্রিক।"

ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে অর্থে বানানো হবে আরও তিনটি ইউনিট। দলটির ইচ্ছা গ্রিসে কয়েক ডজন এমন ইউনিট বসানোর।

গ্রিসের লেসবোসে কারা টেপে ক্যাম্প-এ বসানো হয় প্রথম ইউনিটটি। সেখানকার কর্তৃপক্ষ আর অধিবসীরা এতে বেজায় খুশি। স্থানীয় নগর কর্তৃপক্ষের পরিচালিত এই ক্যাম্পের একজন ব্যবস্থাপক স্টাভরোস মিরোইয়ানিস জানান, সেখানকার সড়কবাতিগুলো ইতোমধ্যে সৌর প্যানেল দিয়ে চলছে, একদিন পুরো ক্যাম্পই সৌর বিদ্যুতে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সূর্যের দিকে লক্ষ্য করে তিনি বলেন, "এটা ঈশ্বরের দেওয়া উপহার।"