২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সফল স্পেসএক্স

মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স সফলভাবে তাদের বছরের ষষ্ঠ রকেটটি মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে এবং কক্ষপথে দুটি স্যাটেলাইট স্থাপন করতে পেরেছে। তাদের বিজয়টিতে কিছুটা 'তিক্ত অভিজ্ঞতা'ও মিশে আছে, কেননা তাদের আগের রকেট ফ্যালকন ৯ সফলভাবে ড্রোনশিপে পৌছাতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 05:26 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

রকেট-এর প্রথম অংশটি দ্বিতীয় অংশ থেকে সফলভাবে আলাদা হয়ে গিয়েছিল এবং তা ড্রোনশিপের দিকে ফিরে যায় উপকূল থেকে প্রায় ২শ' মাইল দূরে।

প্রথম ধাপে স্পেসএক্স রকেটটি ড্রোনশিপে স্থাপন করার পদক্ষেপ নেয়। স্থাপনার সময় চারিদিকে ধোঁয়ায় সব কিছু অপরিষ্কার হয়ে যায়, তাই তা স্থাপিত হয়েছিল কিনা তা বোঝা কঠিন ছিল বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। পরে ঘোষণা করা হয়, পদক্ষেপটি সফল হয়নি, রকেটের প্রথম অংশটি ড্রোনশিপে স্থাপনে ব্যর্থ হয়েছে। যদিও স্পেসএক্স দাবি করেছে তারা ‘এই ব্যর্থতা থেকে অনেক মূল্যবান তথ্য’ পেয়েছিল।

দ্বিতীয় ধাপে রকেট স্যাটেলাইট বহনে এবং যাত্রায় বহাল থাকে। রকেটটি দুটি স্যাটেলাইট জিওস্টেশনারি অরবিটে নিয়োগ করতে সক্ষম হয়, স্থানটির দূরত্ব নিরক্ষরেখা থেকে থেকে ২২ হাজার মাইল দূরে। পৃথিবী আবর্তন করলেও স্যাটেলাইটগুলো এই একই স্থানে থাকবে।

ইউটেলস্যাট ১১৭ ওয়েস্ট বি নামের স্যাটেলাইটটি দক্ষিণ আমেরিকা এবং এবিএস নামের স্যাটেলাইটটি এশিয়া এবং আফ্রিকার ভৌগলিক অঞ্চল অনুযায়ী সেবা দান করবে।