গাঁজা বাণিজ্য ‘সহায়তায়’ মাইক্রোসফট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ কাইন্ড ফাইনান্সিয়াল-এর সঙ্গে জোট বেঁধেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
এই স্টার্টআপের কাজ কী? প্রতিষ্ঠানটির কাজ হল, বীজ থেকে বিক্রি পর্যন্ত পর্যায়ে থাকা বৈধ গাঁজা শনাক্ত করতে ব্যবসায় আর সরকারী সংস্থা-কে সহায়তা করা। তিন বছর ধরে প্রতিষ্ঠানটি ব্যবসায় আর সরকারী প্রতিষ্ঠানগুলোর কাছে গাঁজা শনাক্তকারী সফটওয়্যার বিক্রি করছে বলে জানিয়েছে বিবিসি।
এই স্টার্টআপ এখন মাইক্রোসফটের সরকারী ক্লাউড ব্যবস্থায় কাজ করতে সমর্থ হবে। এগ্রিসফট সিড টু সেল নামের কাইন্ডের এই সফটওয়্যার গাঁজা সম্পর্কিত ব্যবসায়, নীতিনির্ধারণী সংস্থা আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে "ঘনিষ্ঠভাবে" কাজ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই ইমেইলে মাইক্রোসফট বিবিসি-কে বলেছে, তারা সরকারী ক্রেতা আর অংশীদারদের তাদের লক্ষ্য পূরণে "সহায়তা করেছে"।
মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট-এর একজন মুখপাত্র বলেন, "কাইন্ড ফাইনান্সিয়াল আমাদের সরকারী ক্লাউডে একটি সমাধান বের করছে যা দিয়ে এই সংস্থাগুলো পদার্থ আর দ্রব্যগুলোকে নিয়ন্ত্রণ আর পর্যবেক্ষণে, আর আইন ও নীতিমালা মেনে সব প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।"
মাইক্রোসফটের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে অবস্থিত, আর সেখানে গাঁজা বৈধ।
