পুরস্কার পেতে পারেন ট্রাম্প, 'ভিলেইন' হয়ে
চলতি সপ্তাহে ২০১৬ সালের ‘ইন্টারনেট ভিলেইন’ পুরস্কারের জন্য আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করার ঘোষণা দিয়েছে দেশটির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএ)।
মার্কিন সাময়িকী ফরচুন জানিয়েছে, শেষ ১৮ বছর ধরে এ পুরস্কার দিয়ে আসা সংগঠনটি জানায়, ‘সংগঠনে ইন্টারনেটের কিছু অংশ বন্ধ করতে অনুরোধ করার জন্য’ ট্রাম্পকে এই মনোনয়ন দেওয়া হয়। অ্যাপলের সঙ্গে এফবিআই-এর লড়াইয়ে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন ট্রাম্প। ফ্রি স্পেইস সীমিত করার চেষ্টার জন্যও তিনি এই ভিলেইনের দৌড়ে আছেন।
আইএসপিএ-এর মহাসচিব নিকোলাস ল্যান্সম্যান এক বক্তব্যে বলেন, “ইন্টারনেট হিরো আর ভিলেইনের পুরস্কার তাদেরকেই দেওয়া হয় যারা ইন্টারনেট শিল্পকে সহায়তা বা ব্যাহত করেছেন। এই মনোনয়নগুলো অনেকাংশে জনসাধারণ থেকে আসে, প্রাইভেসির গুরুত্বে প্রতিফলন করে, সাইবার নিরাপত্তা আর বিশাল ব্রডব্যান্ড আর এমপিদের ‘ইনভেস্টিগেটরি পাওয়ার্স বিল’ নিয়ে যাচাই বাছাই করা থেকে আসে। এই পুরস্কারগুলো স্বভাবতই মজা করার মতো, কিন্তু এটি গুরুতর দিকগুলোও তুলে ধরে।”
এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী প্রার্থীতে পরিণত হয়েছেন ট্রাম্প। তিনি আসলেই নিরাপত্তার কারণ দেখিয়ে ইন্টারনেটের কিছু অংশ বন্ধ করতে বলেন। যখন এফবিআই অ্যাপলকে স্যান বার্নার্ডিনো হামলার সৈয়দ ফারুকের আইফোন খোলার জন্য জোর দেয়, তখন তিনিই সবচেয়ে স্পষ্টভাষী প্রার্থী ছিলেন। ট্রাম্প এক সময় বলেন, যতক্ষণ না প্রতিষ্ঠানটি এফবিআই-এর সঙ্গে কাজ করতে রাজি হয়, ততক্ষণ ব্যবহারকারীদের অ্যাপলের পণ্য বর্জন করা উচিত।
এতসব মন্তব্যের সঙ্গে অন্যান্য বিষয়বস্তু ট্রাম্পকে সিলিকন ভ্যালিতে একজন অপছন্দের প্রার্থীতে পরিণত করেছে। এই খবর প্রকাশের আগের সপ্তাহেই, ক্রাউডপ্যাক নামের প্রার্থীদের প্রচারণা বিশ্লেষণকারী সংগঠনটি প্রকাশ করে, ২০১৫ সালে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর ট্রাম্প সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোয় কাজ করা কর্মচারীদের কাছ থেকে ৫২টি অনুদান পেয়েছেন। সে তুলনায় ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স প্রায় ৩৪ হাজার অনুদান পান।
শেষে, আইএসপি-এর ভিলেইন মনোনয়নে ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করা হবে ‘স্বাধীন শিল্প বিশেজ্ঞদের প্যানেল’-এর মাধ্যমে, যারা অন্যান্য ডেটা পয়েন্টসহ ‘জয়ী’ নির্বাচনের বেলায় সাধারণ অংশগ্রহনকারীদের মতামতও হিসেবে নেবে।
