অর্থ সংগ্রহের রেকর্ড অরল্যান্ডো তহবিলে
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে 'রল্যান্ডো পালস' নামের সমকামীদের এক নৈশক্লাবে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৪৯ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হন। হামলার শিকার এবং তাদের পরিবারকে সহায়তায় তহবিলে অন ৩০ অনলাইনে ডলারেরও বেশি অর্থ জমা হয়েছে।
এ নিয়ে তহবিল সংগ্রহে চালানো সবচেয়ে বড় প্রচারণা চালাচ্ছে ‘গোফান্ডমি’। ২০১০ সালে শুরু হওয়া এই চ্যারিটি সাইটটি এর আগে ২০ লাখ ডলারের বেশি অর্থ তহবিল সংগ্রহ করে রেকর্ড করেছিল বলে জানিয়েছে সিএনএন।
ফ্লোরিডার সবচেয়ে বড় সমকামী অধিকার সংস্থা ‘ইকুয়ালিটি ফ্লোরিডা’ এক পোস্টে জানিয়েছে, রবিবার যুক্তরাষ্ট্রের একটি সমকামী নৈশক্লাবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলায় নিহত ৪৯ জন ব্যাক্তি এবং অনেকে আহত হন। এর পরিপ্রেক্ষিতে ‘গোফান্ডমি’ দ্রুত তহবিল সংগ্রহ শুরু করে। ৫০ জন নিহতের মধ্যে বন্দুকধারীও রয়েছেন।
মঙ্গলবারের মধ্যেই ৬৯,০০০ এরও বেশি মানুষ এই তহবিলে অর্থ প্রদানে অংশ নেয়। এর মধ্যে ‘গোফান্ডমি’ নিজেই এক লাখ ডলার অর্থ প্রদান করেছে।
‘গোফান্ডমি’ এর মুখপাত্র ড্যান ফিফার নিশ্চিত করে জানিয়েছেন, অরল্যান্ডোর শিকার ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহ সাইটটির সবচেয়ে বড় প্রচারণা।
ইকুয়ালিটি ফ্লোরিডা এক পোস্টে লিখেছে, “বিশ্বের সকল স্থান এবং সর্বস্তর থেকে সমর্থন পেয়ে আমরা আপ্লুত। আমরা এই ভয়াবহ ঘৃণ্য অপরাধের শিকার ব্যক্তিদের জন্য মোট কত খরচ হবে তা জানতাম না, তাই যত বেশি সম্ভব উঠানোর চেষ্টা করছিলাম এবং যত দ্রুত সম্ভব আলাদা আলাদা তহবিল সংগ্রহ করছিলাম।”
ইকুয়ালিটি ফ্লোরিডা জানিয়েছে, এটি ন্যাশনাল সেন্টার ফর ভিক্টিমস অফ ক্রাইমস নামের অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে আছে। সেই সঙ্গে হামলার শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের কাছে যেন সভ অর্থ সঠিকভাবে বণ্টন করা হয়, তা নিশ্চিত করতে কাজ করছে।
সংগঠনটি হামলায় শিকার ব্যক্তিদের সহায়তায় 'ভিকটিম কানেক্ট রেসকিউ সেন্টার' হট লাইনে ফোন করে প্রক্রিয়াটি চালু করতে বলছে।
ইকুয়ালিটি ফ্লোরিডা'র একজন কর্মী ইডা এসকামানি জানিয়েছেন, কীভাবে সহায়তা করবে, তা নিয়ে অনেকে খোঁজ নেওয়াতে সংস্থাটি ‘ আনন্দে আপ্লুত’ হয়েছে, তাই ‘গোফান্ডমি’ পেইজটি শুরু করেছেন।
প্রাথমিকভাবে তাদের লক্ষ্য এক লাখ ডলার থাকলেও তা খুব দ্রুত সংগ্রহ হয়ে যায়। রবিবার থেকে শুরু হওয়া এ তহবিলের অর্থ সংগ্রহ মাত্র ১০ ঘণ্টার মধ্যে প্রায় ১০ লাখ ডলারে পরিণত হয়। মঙ্গলবার সংস্থাটি তাদের লক্ষ্য ৫০ লাখ ডলার হিসেবে ঠিক করে।
ইডা এসকামানি সিএনএনকে বলেছেন, “সব অর্থ যেন আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় কাজে লাগে তা আমরা নিশ্চিত করতে যাচ্ছি।”
অধিকাংশ অনুদানই এক হাজার ডলার বা তার কম ছিল। ক্রিকেট ওয়্যারলেস নামের প্রিপেইড টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থা ২৫ হাজার ডলার, এক্সিকিউটিভ প্রাইড নামক ব্যবসায়িক সংস্থা, যা সমকামী অধিকার নিয়ে কাজ করছে তারা ৩০ হাজার ডলার প্রদান করেছে। এ ছাড়া একদম প্রথমের দিকে যারা অনুদান দিয়েছেন তাদের মধ্যে গায়ক ও গীতিকার জেফ্রি স্টার ২০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন।
স্টার বলেন, “আমাদের সংস্থা এবং পৃথিবীর বাকি সবাই সহায়তার কথা বলছে এবং এটি পৃথিবীতে আমার একাকীত্বের অনুভূতিকে কমিয়ে দিয়েছে যেখানে নিজেকে সবসময় গ্রহণযোগ্য মনে হয় না।”
তিনি আরও জানিয়েছেন, তার ইনস্টাগ্রামে ২৬ লাখ ফলোয়ার এবং টুইটারে ৬২৬,০০০ জন ফলোয়ারকে অনুদানের জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন।
