ডেমোক্রেটদের কাছ থেকে 'ট্রাম্প'-এর তথ্য হ্যাক
প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর করা ডেমোক্রেট দলের গবেষণা 'ডেমোক্রেট'স অপজিশন রিসার্চ অন ডোনাল্ড ট্রাম্প স্পাইস' চুরি করেছে রাশিয়ান হ্যাকাররা- জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর এক খবরে বলা হয়, হ্যাকাররা ডেমোক্রেট পার্টি’র গভর্নিং বডি ডেমোক্রেট ন্যাশনাল কমিটি (ডিএনসি)-এর নেটওয়ার্কে প্রবেশ করে, ইমেইল আর চ্যাট মেসেজগুলো পড়ে আর আর সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীবিষয়ক ডেটাবেইস অ্যাকসেস করে।
‘ক্রাউডস্ট্রাইক’ নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের সহায়তায় হ্যাকাররা ডিএনসি’র কাছে ধরা পড়ার আগে প্রায় এক বছর ধরে তাদের সিস্টেম অ্যাকসেস করছিল বলে এনবিসি নিউজ নিশ্চিত করেছে। এ ব্যাপারে মন্তব্য করতে মার্কিন টিভি চ্যানেলটির পক্ষ থেকে অনুরোধ করা হলেও, ডিএনসি তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
ক্রাউডস্ট্রাইকের মতে, দুটি আলাদা রাশিয়ান গোয়েন্দা সংস্থার জন্য দুটি আলাদা হ্যাকার দল কাজ করছিল।
তারা নিজেদেরকে ‘কোজি বেয়ার’ আর ‘ফ্যান্সি বেয়ার’ নামে পরিচয় দেয়। অভিযোগ মতে, রাশিয়ান সামরিক গোয়েন্দা সংস্থার জন্য প্রতিদ্বন্দ্বী গবেষণার ফাইলটি চুরি করে ফ্যান্সি বেয়ার। কোজি বেয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস-এর জন্য হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে।
"যখন আমরা আমাদের সিস্টেমে হ্যাকারদের প্রবেশ টের পাই, এটি যতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি ঠিক ততটাই গুরুত্ব দিয়েই বিচার করি আর তখনই ক্রাউডস্ট্রাইকের সঙ্গে যোগাযোগ করি", বলেন ডিএনসি’র চেয়ারপার্সন ডেবি ওয়াজারম্যান শুলজ। তিনি তিনি আরও বলেন, "আমাদের দল যত তাড়াতাড়ি সম্ভব কাজে নেমে যায় আর হ্যাকারদের বের করে দিয়ে আমাদের নেটওয়ার্ক সুরক্ষা করে।"
ডেটায় প্রবেশের জন্য হ্যাকাররা ডিএনসির সিস্টেমের অ্যাপ্লিকেশনের ত্রুটি ব্যবহার করে। তবে তারা কীভাবে এই অ্যাকসেস নিতে পারল সে বিষয়টি স্পষ্ট নয়। ধারণা করে হচ্ছে এর সঙ্গে ‘স্পেয়ার ফিশিং’-এর সম্পর্ক আছে। যখন হ্যাকার কোনো প্রতিষ্ঠানের তথ্য হ্যাক করতে চায় তখন সেই প্রতিষ্ঠানের কোনো একজন কর্মচারীকে এমন কিছুতে ক্লিক করিয়ে তথ্য চুরি করে নেয়, যেখানে তার ক্লিক করা উচিত না।তথ্য চুরির এই কৌশলটিকে ‘স্পেয়ার ফিশিং’ বলা হয়।
নিরাপত্তা বিশেষজ্ঞ ক্রিস সোঘোইন এই ঘটনার মাঝে বিদ্রুপটি খুব তাড়াতাড়িই সবার দৃষ্টিগোচরে এনেছিলেন। এনক্রিপশন নিয়ে হিলারি ক্লিনটন-এর বারবার দেখানো বিদ্বেষ নিয়ে খোঁচা দেন তিনি। এক টুইটে বলেন, “এন্ড টু এন্ড এনক্রিপশনের খারাপ দিক নিয়ে কথা বলায় ডিএনসি-কেই এর জন্য দায়ী করা উচিত।“
যখন বার্নি স্যান্ডার্সের কর্মচারীরা হিলারি ক্লিটনের প্রচারণা কাজে ভুলকরে ভোটারের তথ্য প্রবেশ করেছিল, তখনও ক্রাউডস্ট্রাইক ডিএনসি'র হয়ে কাজ করছিল।
