২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারভিউ-তে কী জিজ্ঞাসা করেন ডরসি?

প্রতিষ্ঠানে কর্মরত মানুষরাই একটি সফল ব্যবসা চালানোর মূল, এমনটাই মত টুইটার প্রধান জ্যাক ডরসি'র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

বিনিয়োগ ও ব্যাংকিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস-এর ২০তম স্নাতকঅর্জন অনুষ্ঠানে ডরসি ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্য করে ‘১০,০০০ স্মল বিজনেস’ শীর্ষক অনুষ্ঠানে বলেন, সঠিক মানুষদের আকর্ষণ করতে পারা মানে  প্রতিষ্ঠান সম্পর্কে গভীর ধারণা থাকা।

এর মানে এটাও দাঁড়ায় যে, প্রতিষ্ঠানটি তার উদ্দেশ্যকে ঠিকভাবে সাজাতে পারবে, সেই সঙ্গে এই মানুষদের দিয়ে প্রতিষ্ঠানের ভেতরের শ্রেণিবিন্যাস আর এর ভুলগুলোও চিহ্নিত করা যাবে।

ডরসি বলেন, “কারও ইন্টারভিউ নেওয়ার সময় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি জিজ্ঞেস করি তা হল- আপনি এখানে কেন এসেছেন?”

“যদি আমাদের কাজের প্রতি আগ্রহ দেখি, তাহলে আমি জানি, যেকোনো কাজ তাকে শিখিয়ে নেওয়া যাবে।"

তিনি আরও জানান, যদি কারও মধ্যে তার কাজের জন্য আবেগ থাকে তাহলে সে তার উদ্দেশ্যে পৌঁছানোর জন্য এবং সফল হওয়ার জন্য যেকোনো কিছু করতে পারবে। কিন্তু সে পুরো প্রতিষ্ঠানের জন্যই একটা বাঁধা হয়ে দাঁড়াবে যদি তার মধ্যে সেই আবেগ না থাকে।

ডরসি শুধু একজন বা আলাদা আলাদা কর্মচারীর উপর নজর না রেখে, কীভাবে একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করছে সে বিষয়েও নজর রাখতে বলেছেন।