২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিস নির্বাচনে প্যানেল দিলেন জব্বার

বাংলাদেশের সফটওয়্যার ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন বেসিস-এর আসন্ন ২৫ জুনের কার্যকরী পরিষদ নির্বাচনে প্যানেল দিয়েছেন আনন্দ কম্পিউটারস-এর সত্ত্বাধিকারী মোস্তাফা জব্বার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় তিনি বলেন, "সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলের জন্য বেসিসের র্কাযকরী পরিষদের আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বর্পূণ। বেসিসের বর্তমান বোর্ড একদিকে যেমন বেশকিছু প্রশংসনীয় কাজ করেছে, তেমনি সমালোচনা করার মতো অনেক বিষয়ও রয়েছে। একজন দায়িত্ববান মেম্বার হিসেবে ভাল কাজের প্রশংসা করার পাশাপাশি আমিও ছিলাম সমালোচকদের দলে।"

বেসিসের র্কাযক্রম ‘আরও গতিশীল এবং রেজাল্ট ওরিয়েন্টেড’ করার উদ্দেশ্যে সম্পূর্ণ নতুন এই প্যানেলে নতুন মুখের পাশাপাশি বর্তমান এবং পূর্ববর্তী র্বোডে কাজ করার অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে খুব শিগগিরই সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার ঘোষণার কথাও জানান তিনি।

এই প্যানেলের সাধারণ সদস্য পদে প্রার্থীরা হলেন- মোস্তাফা জব্বার, আনন্দ কম্পিউটার্স; ফারহানা এ. রহমান, ইউ ওয়াই সিস্টেমস লি.; রাসেল টি আহমেদ, টিম ক্রিয়েটিভ; এম রাশিদুল হাসান, সিসটেক ডিজিটাল লি.; মো. মোস্তাফিজুর রহমান সোহেল, অ্যাডভান্স ইআরপি (বিডি) লি.; এ কে এম আহমেদুল ইসলাম, এটম এপি লি.; রিয়াদ এস এ হুসইেন, ম্যাগনিটো ডিজিটাল; দেলোয়ার হোসাইন ফারুক, রেডিসন ডিজিটাল টেকনোলজিস লি.। আর সহযোগী সদস্য পদে প্রার্থী উত্তম কুমার পাল, বেস্ট বিজনেস বন্ড লি.।