২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখানেই ডট কম-এর ঈদ ক্যাম্পেইন

অব্যবহৃত পণ্য বিক্রি করে এই ঈদে 'বাড়তি টাকা আয় করার সুযোগ' দিচ্ছে অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডট কম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

এর মাধমে সমাজের শিশুদের সহায়তা করারও সুযোগ থাকছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এ লক্ষ্যে ‘সেল ফর এ স্মাইল ক্যাম্পেইন’ শুরু করেছে তারা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা গ্রহণ করার কথা জানায় এ সাইটটি। দেশের সব ব্যবহারকারীকে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য আহ্বান করেছে তারা। ক্যাম্পেইনের আওতায় বিক্রেতারা সাইটটিতে বিজ্ঞাপন দিয়ে এ সব শিশুর সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে পারবেন। 

প্রতিজন বিক্রেতার দেওয়া পোস্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঈদের উপহার কেনার কাজে ব্যয় করা হবে। ‘শিশুদের জন্য আমরা’ এবং ‘উই ফাউন্ডেশন’ নামে দুটি সংস্থার মাধ্যমে শিশুদের হাতে উপহার তুলে দেবে সাইটটি।

ঈদ উপহার দেওয়ার পাশাপাশি এ রমজান মাসে শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশন-এর সহযোগিতায় শিশুদের নিয়ে ইফতার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।