'সস্তা' গাড়ি আনল টেসলা
মডেল এস৬০ নামে সেদান গাড়ির একটি অপেক্ষাকৃত সস্তা সংস্করণ উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন টেসলা।
চলতি বছর এপ্রিলে এই গাড়িটি বিক্রি বন্ধ হয়ে যায়। নতুন এই এস৬০ সংস্করণটির দাম ৬৬ হাজার ডলার, যা একবার চার্জ দেয়ার পরে ২০৮ মাইল পর্যন্ত চলবে। আর যদি কেউ আট হাজার পাঁচশ’ ডলার বেশি দেন, তাহলে প্রতি চার্জে আরও ৪০ মাইল চালানোর সুযোগ পাবেন, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ।
আগের মডেল থেকে এই মডেল-এর ব্যাটারি দেখতে একটু বড় লাগলেও, তা নয়। টেসলার এই দুই মডেলকেই 'জমজ' বলা যায়, দুটোর ক্ষেত্রেই ব্যাটারির ক্ষমতা ৭৫ কিলোওয়াট। ভিন্নতা শুধু সফটওয়্যারে, পুরোনো মডেল থেকে নতুন মডেলের সফটওয়্যারে ধারণ ক্ষমতা বেশি।
টেসলার এই মডেল এস৬০ থেকে এস৭৫-এ যাওয়ার জন্য দোকানে যাওয়ার প্রয়োজন নেই, শুধু নয় হাজার ডলার যথেষ্ট, এই অর্থ পরিশোধ করার পর যে কেউ সেই সফটওয়্যারটি পরিবর্তন করতে পারবেন, টেসলা কর্তৃপক্ষ সেই সুযোগটি দিয়ে রেখেছে।
ক্যামেরা, রাডার, সেন্সর সবই স্থাপন করা হয়েছে এই নতুন মডেলে, এই ফিচারটি কাজ করবে তখনই যখন ২,৫০০ ডলার দিয়ে সফটওয়্যারটি আপগ্রেড করা হবে।
