অ্যাকাউন্ট লক করল টুইটার
কোটি কোটি ব্যবহারকারীর লগইনের তথ্য বিক্রির ঘটনার পর কিছু আকাউন্ট লক করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার টেসা৮৮ নামের এক রাশিয়ান হ্যাকার ৩,২০,০০,০০০ ব্যবহারকারীর একটি তালিকা দিয়েছে যাদের অ্যাকাউন্টে চার হাজার পাউন্ডের বিনিময়ে অ্যাকসেস করার সুযোগ দেবে।
কিন্তু টুইটার এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই তথ্যগুলো তাদের সার্ভারের কোনো হ্যাকিং আক্রমণ থেকে আসেনি বলে তারা নিশ্চিত। কিন্তু ব্যবহারকারীদের তালিকাটি সূক্ষ্ম বিশ্লেষণের পর বেশ কিছু অ্যাকাউন্ট লক করে দিয়েছে এবং জানিয়েছে ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট করা প্রয়োজন।
টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মাইকেল কোটস ব্লগপোস্টে লিখেছেন, “লিকড সোর্স নামের এক নিরাপত্তা প্রতিষ্ঠান প্রথম এই তালিকাটি শেয়ার করেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশ্লেষণ অনুসারে ম্যালওয়ার দিয়ে পিসিকে আক্রান্ত করে তথ্য সংগ্রহ করা হয়েছে।"
কোটস জানিয়েছেন, বিভিন্নভাবে তালিকাটি বিশ্লেষণ করে টুইটার কিছু লগইন তথ্যের সত্যতা পেয়েছে এবং মাইক্রোব্লগিং সেবার সেই আকাউন্টগুলো লক করে দেওয়া এবং পাসওয়ার্ড রিসেট করতে বাধ্য করা হয়েছে। তবে তিনি কতগুলো লগইন অ্যাকাউন্ট বৈধ বলে পাওয়া গিয়েছে বা কয়টি আকাউন্ট লক করা হয়েছে এ সম্পর্কে কোনো তথ্য দেননি।
অপরদিকে কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞ লগইন নামের তালিকায় যে তথ্য পাওয়া গিয়েছে তার সবগুলোই আসল কিনা তা নিয়ে সন্দেহ করছেন।
পার থরশেইম বিভিন্ন প্রতিষ্ঠানকে নিরাপত্তা ও নিরাপদ লগইন প্রক্রিয়া সম্পর্কে উপদেশ দেন। তিনি জানিয়েছে। এই তথ্য সম্পর্কে তিনি সন্দিহান। তবে তিনি জানিয়েছেন যে, তিনি নিজে এটি দেখার সুযোগ পাননি।
তিনি বলেছেন, “৩,২০,০০,০০০-এর একটি ফাঁস কোনো অর্থ বহন করে না। এটি অনেক পুরানো ফাঁস হতে পারে যখন টুইটারে মাত্র ৩,২০,০০,০০০ জন ব্যবহারকারী ছিল, এটি বর্তমান কোনো ফাঁসের তথ্যের একটি অংশ হতে পারে বা আমি যা সাধারণত মনে করি- এটি কেবল আবর্জনা।”
এদিকে ট্রয় হান্ট, যিনি অনলাইনে ফাঁস তথ্য সংগ্রহের এক সাইট চালান তিনি প্রযুক্তিবিষয়ক সংবাদসাইট আর্স টেকনিকাকে জানিয়েছেন, তিনিও এই তালিকা সম্পর্কে সন্দিহান। তিনি বলেছেন, “টুইটারে বৈধ পরিচয়পত্রের সঙ্গে ৩,২০,০০,০০০টি অ্যাকাউন্ট ফাঁসের বিষয়ে আমি খুবই সন্দিহান।”
টুইটারের এ তালিকার বিক্রি 'বৃহৎ-ফাঁস' এর একটি সিরিজ হিসেবে এসেছে। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন তথ্য চুরি করা হয়েছিল অনেক বছর আগে আর সেগুলো বর্তমানে প্রকাশ করা হচ্ছে। এমন বড় তথ্য ফাঁসের পর প্রায় ৬০ কোটির বেশি পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে।
সাইবার চোরেরা এসব তথ্যের প্রতি খুব আগ্রহী থাকে। কেননা অনেকেই এই লগইন নাম ও পাসওয়ার্ডগুলো পুনঃব্যবহার করেন। এর মাধ্যমে তাদের অ্যাকাউন্ট আনলক করা যায়।
