সাইবার নিরাপত্তা ঝুঁকিতে যে দেশগুলো
হ্যাকারদের কাছে সবচেয়ে দূর্বল দেশগুলো চিহ্নিত করতে 'হিট ম্যাপ অফ দ্য ইন্টারনেট' নামের একটি তালিকা তৈরি করেছে একটি তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান।
র্যাপিড৭ নামের এই প্রতিষ্ঠান ইন্টারনেট-এ দূর্বল সার্ভারগুলো স্ক্যান করে এবং তাদের উপর সম্ভাব্য সাইবার হামলার তথ্যের উপর ভিত্তিকরে ৫০টি দেশের তালিকা তৈরি করে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।
সাইবার খাতে বিশ্বে সবচেয়ে উন্মুক্ত দেশ হিসেবে বেলজিয়াম এই তালিকায় শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্র রয়েছে তালিকার ১৪তম স্থানে। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে ভিয়েতনাম-এর নাম। র্যাপিড৭ ইন্টারনেট জুড়ে প্রতিটি পাবলিক-ফেইসিং আইপি অ্যাড্রেস স্ক্যান করে এবং প্রতিটি সেবা বিশ্লেষণ করে।
প্রতিবেদনে দেখা গেছে যে, হ্যাকিং আক্রমণের দূর্বলতা একটি সার্ভার থেকে অর্পিত সেবার সংখ্যার সমানুপাতিক।অন্যান্য সার্ভারের লিংক এবং পোর্টাল ব্যাকডোর হিসেবে ব্যবহার করে হ্যাকাররা। এর মাধ্যমে অন্যান্য নিরাপদ সাইট-এ প্রবেশ করতে পারে তারা।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ থেকে সবচেয়ে কম ঝুঁকির দেশ-এর ক্রমানুসারে যে নামগুলো প্রকাশ পেয়েছে-
১. বেলজিয়াম
২. তাজিকিস্তান
৩. সামোয়া
৪. অস্ট্রেলিয়া
৫. চীন
৬. হংকং
৭. ডোমিনিকান প্রজাতন্ত্র
৮. আফগানিস্তান
৯. দক্ষিণ আফ্রিকা
১০. ইথিওপিয়া
১১. কেনিয়া
১২. গেবন
১৩. ফ্রান্স
১৪. যুক্তরাষ্ট্র
১৫. মোজাম্বিক
১৬. জাপান
১৭. কাতার
১৮. ইয়েমেন
১৯. রাশিয়া
২০. আর্জেন্টিনা
২১. মালদ্বীপ
২২. আজেরবাইজান
২৩. যুক্তরাজ্য
২৪. তুর্কমেনিস্তান
২৫. আলজেরিয়া
২৬. কোরিয়া প্রজাতন্ত্র
২৭. পেরু
২৮. নাইজেরিয়া
২৯. তুরস্ক
৩০. হাঙ্গেরি
৩১. মালয়েশিয়া
৩২. কঙ্গো
৩৩. তাইওয়ান
৩৪. চেক প্রজাতন্ত্র
৩৫. বাহামাস
৩৬. লাতভিয়া
৩৭. ইউক্রেইন
৩৮. স্লোভেনিয়া
৩৯. অস্ট্রিয়া
৪০. ক্রোয়েশিয়া
৪১. ডেনমার্ক
৪২. লুক্সেমবার্গ
৪৩. ইসরায়েল
৪৪. ম্যাসাডোনিয়া
৪৫. পাকিস্তান
৪৬. সাইপ্রাস
৪৭. জার্মানি
৪৮. সুইজারল্যান্ড
৪৯. সিঙ্গাপুর
৫০. ভিয়েতনাম
