২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেক্সাস-এ 'বাগ', নেওয়া হবে ফেরত

জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মালিকানাধীন বিলাসবহুল গাড়ি লেক্সাসের ত্রুটিপূর্ণ ইনফোটেইনমেন্ট সিস্টেম মার্কিন ‘লেক্সাস’ গাড়িমালিকদের বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাড়ির নতুন সফটওয়্যার আপডেটে 'বাগ' থাকায় ইনফোটেইনমেন্ট সিস্টেম-এর কার্যক্রমে বাঁধা সৃষ্টি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 10:43 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

এর ফলে চালকরা দিক নির্দেশনা, আবহাওয়া নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেডিও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সমস্যাটির বিষয়ে জানতে পেরে গাড়িমালিকদের ত্রুটিপূর্ণ গাড়িগুলো তাদের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে টয়োটা কর্তৃপক্ষ।

এ নিয়ে টয়োটার একজন প্রতিনিধি বলেন, “২০১৪-১৬ মডেলের লেক্সাস এবং ২০১৬ মডেলের ‘ল্যান্ড ক্রুজার’ গাড়িগুলোর জন্য তাদের ‘ট্রাফিক’ এবং আবহাওয়া তথ্য সম্প্রচারকারী গাড়ির ন্যাভিগেশন, হেড ইউনিট-এর মাইক্রোকম্পিউটার দ্বারা প্রত্যাশিতভাবে নিয়ন্ত্রিত ছিল না। কিছু পরিস্থিতিতে গাড়ির ন্যাভিগেশন সিস্টেম, অডিও, এবং আবহাওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বারবার চালু হতে বাধ্য করছিল।”

প্রতিষ্ঠানটি জানায়, অনেক গাড়িই আক্রান্ত হয়েছে তবে এটা নিশ্চিত নয় যে যুক্তরাষ্ট্রের বাইরে কোনো লেক্সাস-এ তথ্য পাঠানো হয়েছে কিনা। টয়োটার একজন প্রতিনিধি বিবিসি-কে বলেন, “আমি যতটুকু জানি আপাতত যুক্তরাজ্যের গাড়িগুলোতে এমন সমস্যা নেই।”

বেশ কিছু গাড়ি চালক গাড়ির সমস্যাগুলো দেখিয়ে ভিডিও পোস্ট করেছেন। গাড়ি স্থির এবং চলন্ত দুই অবস্থাতেই সমস্যাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। অন্তত একজন গাড়ি মালিক বিশ্বাস করেন যে তাদের গাড়ি হ্যাক করা হয়েছে।   

এ ছাড়াও কিছু গাড়ির মালিক জানিয়েছেন, যখন তারা গাড়ির ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করেন তখন এটি ‘রিসেট’ হয়ে পুনরায় কাজ করে। তবে, এটা সাময়িক সময়ের জন্য ঠিক হয় এবং কয়েক ঘণ্টা পর সমস্যাটি পুনরায় ফিরে আসে বলেও জানানো হয়।

“নির্ভরতার ব্যাপারে লেক্সাসের ভাল মর্যাদা রয়েছে, কিন্তু বর্তমানে বিষয়টি শুধু বিশ্বাসযোগ্য যন্ত্রাংশতেই সীমাবদ্ধ নেই। ইলেকট্রনিক্স এবং সফটওয়্যারও এর অন্তর্ভুক্ত”, বলেন অ্যাস্টন বিজনেস স্কুল-এর অধ্যাপক ডেভিড বেইলি।

টয়োটা এবং লেক্সাস ব্যবহারকারীদের তাদের সমস্যার সমাধানে ডিলারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। আর গ্রাহকের এমন অসুবিধার জন্য তাদের নিকট দুঃখ প্রকাশ করেছে টয়োটা।