২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিল্ক রোড ২.০ কর্মীর জেল

অনলাইনে মাদকদ্রব্য কেনাবেচার বাজার সিল্ক রোড চালানোর কাজে সহায়তাকারী এক মার্কিন নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:28 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

ব্রায়ান ফেরেল নামের ঐ নাগরিক চলতি বছরের মার্চেই হেরোইন, কোকেইন এবং মেথামফেটামাইন বিক্রয় করার বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছিলেন, জানিয়েছে বিবিসি।

২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ‘অপারেশন অনিমাস’ চালানোর পরই সিল্ক রোড ২.০ বন্ধ করে দেওয়া হয়। এই অভিযানে বিশ্বব্যাপী প্রায় চারশ’ অবৈধ ব্যবসাস্থলে তল্লাশি চালানো হয়। সে সময় সিল্ক রোড ২.০-তে প্রতি মাসে প্রায় ৮০ লাখ মার্কিন ডলারের কেনা হয়ে আসছিল এবং ব্যবহারকারীর সংখ্যা ছিলো প্রায় দেড় লাখ।

প্রথম সিল্ক রোড-এর প্রতিষ্ঠাতা রস উলব্রিখ্‌টকে মাদকদ্রব্য বিক্রয়সহ বেশ কিছু অভিযোগে ২০১৫ সালের মে মাসে যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়।

সিল্ক রোড ২.০ প্রথম সাইটটিরই আরেকটি সংস্করণ। পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্রাউজিংয়ে ব্যবহৃত ডার্ক ওয়েব নেটওয়ার্ক টর-এর মাধ্যমে এটি গ্রাহকের পরিচয় গোপন রেখে বিটকয়েন দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য এবং সেবা কেনাবেচায় সহায়তা করে আসছিল।

‘ডক্টরক্লু’ ছদ্মনামে ফেরেল অনলাইন কার্যক্রম পরিচালনা করতেন। আদালতে উপস্থাপিত প্রমাণাদির মাধ্যমে জানা যায়, ২০১৫ সালে আইনজীবীরা তার ওয়াশিংটন-এর বাড়িতে তল্লাশি চালালে তিনি সাইটটির সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার করেন।

২০১৪ সালে গ্রেফতার হওয়া ব্লেইক বেনথল সিল্ক রোড ২.০ প্রতিষ্ঠার বিষয়টি অস্বীকার করেছেন বলেও জানিয়েছে বিবিসি।