২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো-২০১৬: হামলার সতর্কতায় অ্যাপ

১০ জুন ফ্রান্সে শুরু হতে যাচ্ছে ইউরোপভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ইউরো ২০১৬। এর দুই দিন আগে বুধবার  যেকোনো ধরনের হামলার সতর্কবার্তা পোঁছে দিতে নতুন একটি অ্যাপ বের করেছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:01 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

২০১৫ সালের নভেম্বরে দেশটির রাজধানী প্যারিসে এক সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে এই অ্যাপ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

দেশটির ‘ইন্টেরিয়র মিনিস্ট্রি’ এই অ্যাপ-কে ‘এসএআইপি’ নাম দিয়েছে। যদি অ্যাপ ব্যবহারকারীর নিকটস্থ কোনো স্থানে কোনো হামলা হয় বা কোনো আক্রমণের পূর্বাভাস পাওয়া যায়, তাহলে তাদের স্মার্টফোনের স্ক্রিনে সতর্কতার জন্য আলো জ্বলবে। মোবাইলফোন ব্যবহারকারীরা মোট আটটি এলাকায় অ্যাপটির মাধ্যমে আগাম সতর্কতা পাবার জন্য অনুরোধ করতে পারবেন।

অ্যাপটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রাথমিকভাবে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। একজন টুইটারে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলন্দ-কে উদ্দ্যেশ্য করে বলেন, “বিষয়গুলো ভালোর দিকে যাচ্ছে? এসএআইপি-এর সৃষ্টি আপনাকে এটাই ভাবতে বাধ্য করবে। নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে আসলে তা নয়।”

আর একজন টুইটার ব্যবহারকারী বলেন, “খুব একটা সান্ত্বনাদায়ক নয়, তবুও এটি ব্যবহারযোগ্য।”

যেসব ভক্তরা ফ্রান্সের মাঠে খেলা দেখতে যাচ্ছেন তাদের উদ্দ্যেশে ব্রিটেন স্টেডিয়াম, ভক্তদের এলাকা আর যাতায়াত মাধ্যমগুলোকে ‘জঙ্গি আক্রমণের সম্ভাব্য লক্ষ্য’ জানিয়ে সতর্ক করেছে। ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আর মার্কিন যুক্তরাষ্ট্রও সতর্কর্তা জানানোর ক্ষেত্রে একই সুরে কথা বলছে।