‘আশঙ্কাজনক’ হারে বাড়ছে র্যা নসমওয়্যার
সাইবার আক্রমণের ক্ষেত্রে র্যা নসমওয়্যারের ব্যবহার ক্রমেই 'আশঙ্কাজনক' হারে বৃদ্ধি পাচ্ছে, সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞেরা।
এ পর্যন্ত ১২০ ধরনেরও বেশি র্যা নসমওয়্যারের সন্ধান পাওয়া গেছে বলে জানান তারা। এ ছাড়াও ইনফোব্লক্স-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য এবং লেনদেন ব্যবস্থা রয়েছে এমন ওয়েব ডোমেইনে র্যা নসমওয়্যার আক্রমণ ৩৫ গুণ বৃদ্ধি পেয়েছে।
ইনটেল সিকিউরিটি-এর ইউরোপ শাখার প্রযুক্তি বিভাগের প্রধান রাজ সামানি বলেন, “র্যা নসমওয়্যার এবং ক্রিপ্টো ম্যালওয়্যারের ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং তা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।"
২০১৬ সালের প্রথম তিন মাসের মধ্যেই র্যা নসমওয়্যারের ক্ষেত্রে তারা ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখতে পেয়েছেন বলেও জানান তিনি।
র্যা নসমওয়্যারের তালিকা তৈরিতে সহায়তাকারী নিরাপত্তা গবেষক বার্ট প্যারিস জানান, র্যা নসমওয়্যার আক্রমণে খুব সহজেই কম ঝুঁকিতে ফলাফল পাওয়া সম্ভব হয়। তিনি ও তার সহকর্মীদের বানানো তালিকাভুক্ত ১২৪ ধরনের র্যা নসমওয়্যারের মধ্যে লকি এবং ক্রিপ্টোলকারের মতো কিছু র্যা নসমওয়্যার নির্দিষ্ট কিছু দল নিয়ন্ত্রণ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, “এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, অনেকগুলো র্যা নসমওয়্যারের পেছনেই নির্দিষ্ট কিছু দল জড়িত আছে। বিশেষ করে এডা এবং হিডেনওয়্যার-এর মতো কপি-পেস্ট র্যা নসমওয়্যারগুলোর মাধ্যমে অনেক নতুন এবং অধিকাংশ ক্ষেত্রেই অনভিজ্ঞ সাইবার অপরাধীর উদ্ভব ঘটছে।"
ইনফোব্লক্স-এর নিরাপত্তা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট রড রাসমাসেন বিবিসি-কে বলেন, “তারা প্রতিটি আক্রমণের জন্য নিজেদের সুবিধামতো এতে পরিবর্তন এনে থাকে। তাদের নিজস্ব কমান্ড ও কনট্রোল কাঠামো এবং আক্রমণের শিকার ব্যবহারকারীদের জন্য এক ধরনের লেনদেনের এলাকা রয়েছে।”
তিনি জানান, কম্পিউটারে সংক্রমণ, জিম্মি করা এবং মুক্তিপণ আদায় করার প্রক্রিয়া এই কাঠামোর ভিন্ন ভিন্ন অংশের সঙ্গে যুক্ত।
নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ান-এর প্রতিষ্ঠাতা টনার ওয়েইনগার্টেন জানান, র্যা নসমওয়্যারের এ উত্থানে সহায়ক হিসেবে রয়েছে নিরাপত্তা সফটওয়্যারগুলোকে ফাঁকি দিতে হ্যাকারদের ব্যবহৃত নানা কৌশল।
তিনি বলেন, “চিরাচরিত অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারগুলো এ ধরনের আক্রমণের বিরুদ্ধে কার্যকরী হয় না।”
এ ছাড়া ম্যালওয়্যারগুলোর কোড গোপন রাখার ক্ষেত্রে জড়িত দলগুলো ক্রমেই দক্ষ হয়ে উঠছে বলেও জানান তিনি।
অনেক র্যা নসমওয়্যারই স্পিয়ার-ফিশিং ক্যাম্পেইন বা ভুয়া বিজ্ঞাপনের সাহায্যে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করলেও কিছু কিছু র্যা নসমওয়্যারে বিশেষ ধরনের ‘ক্রিপটার’ ও ‘প্যাকার’ ব্যবহার করে একে নিরীহ আকারে উপস্থাপন করা হয় বলে জানান তিনি। অন্যান্য র্যা নসমওয়্যারে সরাসরি মেমোরিতেই ম্যালওয়্যার প্রবেশ করিয়ে দেওয়া হয়, যাতে তা নিরাপত্তা সফটওয়্যারগুলোর নজর এড়িয়ে যায়।
