২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের মতো ঘটনা বুঝবে এআই

মাইক্রোসফট রিসার্চ-এর গবেষক আর তাদের সহকর্মীরা নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা নিয়ে কাজ করছেন। নতুন এই ব্যবস্থা ছবি দেখে ঘটনা বর্ণনা করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 06:17 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট লাইভসায়েন্স ডটকম-এ গবেষকদের উদ্ধৃতি দিয়ে জানায়, লক্ষ্যটি শুধু ছবির বস্তুগুলোকে দেখে বর্ণণা করাই নয়, ছবিগুলো দেখে কী হতে যাচ্ছে তা একজন মানুষ যেভাবে অনুভব করে এআই-ও তাই করবে।

যেমন,  যদি একটি ছবিতে কোনো পুরুষকে  টাক্সিডো পড়া অবস্থায় এবং একজন নারীকে যদি সাদা লম্বা জামায় দেখা যায়, মাইক্রোসফট-এর এই নতুন ব্যবস্থা ছবির বর্ণনায় "বর ও কনে" বলবে না, হয়তো বলবে "আমার বন্ধুরা বিয়ে করেছে, তাদেরকে সুখী দেখাচ্ছে, এটি একটি সুন্দর বিয়ে ছিল।"

আইএএনএস জানিয়েছে, এই মার্কিন প্রতিষ্ঠানটির লক্ষ্য হল এআই-এ আরও মানুষরূপী বুদ্ধিমত্তা প্রয়োগ করা। “এর মাধ্যমে প্রত্যেকটি বিষয় আরও পরিষ্কারভাবে বোঝা যাবে এবং বিষয়টি কতটুকু মজার, বিব্রতকর বা আশ্চর্যজনক তাও অনুভব করা যাবে", বলেন এই গবেষণার জ্যেষ্ঠ গবেষক এবং মাইক্রোসফটের কম্পিউটার বিজ্ঞানী ম্যারগারেট মিটশেল। তিনি আরও বলেন, "গল্প বলার লক্ষ্যবস্তুকে ঠিক রেখে আমরা আশা করি এআই-কে মানুষের আচরণ এমনভাবে বোঝানো যাবে, যা মানবজাতির জন্য নিরাপদ এবং সুবিধাজনক হবে, মানুষকে কীভাবে হারাতে হবে তা নয়।"

দৃশ্য দেখে গল্প বলার সিস্টেমটি তৈরি করার উদ্দেশ্যে গবেষকরা 'ডিপ নিউরাল নেটওয়ার্ক' ব্যবহার করেছেন, এই পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমটি উদাহরণের মাধ্যমে শিক্ষা নেয়।

সব কিছু ঠিক আছে কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত গল্পবলাকে আরও উন্নত করতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।