২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা ও ঈদে স্যামসাংয়ের অফার

রমজান ও ঈদ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশে এনেছে ‘দি গ্র্যান্ড ইনভাইট’ নামের নতুন ক্যাম্পেইন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:21 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

এই ক্যাম্পেইনে গ্রাহকরা স্যামসাংয়ের পক্ষ থেকে মোবাইল ডিভাইস ও ইলেকট্রনিক্স  পণ্যে বিশেষ অফার উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় মূল্য এবং ইলেকট্রনিক্স  ডিভাইস জিতে নেওয়ার সুযোগসহ গ্রাহকরা প্রতি সপ্তাহে বালি ট্রিপ, হেলিকপ্টার ভ্রমণ, প্রতিদিন ৩২ ইঞ্চি কার্ভড টিভিসহ আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট পাবেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এ গ্রাহকরা সীমিত সময়ের জন্য পাচ্ছেন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়। এ ছাড়া গ্রাহকরা তাদের পুরোনো ফোন আপগ্রেড করে গ্যালাক্সি এস৭ এজ নিলে ৩৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

গ্যালাক্সি জে সিরিজের জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ এডিশন হ্যান্ডসেটগুলোতে প্রতি সপ্তাহে হেলিকপ্টার ভ্রমণের সুযোগসহ সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।

এ ছাড়া কনজিউমার ইলেট্রনিক্স-এ, ‘দি গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে প্রতি সপ্তাহে ৩ দিন ২ রাত বালি ট্রিপ এবং প্রতিদিন ৩২ ইঞ্চি কার্ভড টিভি জিতে নেওয়ার সুযোগ।

টপ মাউন্ট রেফ্রিজারেটর, ট্রায়াঙ্গল এসি এবং যে কোনো টিভি কিনে গ্রাহকরা সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও স্যামসাং স্মার্ট টিভি কিনে বেঙ্গল ডিজিটাল কেবলের এইচডি ডিজিটাল কেবল বা ডোজ ইন্টারনেটের পক্ষ থেকে গ্রাহকরা ইনস্টলেশনসহ ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা পুরো রমজান মাস জুড়ে সাইড বাই সাইড/ ফুড শোকেস মডেলের রেফ্রিজারেটর কিনে ওভেন ফ্রি পেতে পারেন বা কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য কিনে নগদ ৭,০০০ টাকা মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। ওয়াশিং মেশিন, ওভেন এবং টপ মাউন্ট রেফ্রিজারেটরসমূহ কিনে গ্রাহকরা বাটা গিফট ভাউচার পেতে পারেন।

স্যামসাংয়ের অনুমোদিত স্টোরসমূহ থেকে কেনা পণ্যে এই অফারগুলো পুরো রমজান মাস জুড়ে প্রযোজ্য।