২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্কে সরাসরি স্টেম কোষ, রোগীদের উন্নতি

স্ট্রোক হওয়ার পর বেঁচে যাওয়া কয়েকজনের মস্তিস্কে সরাসরি স্টেম কোষ প্রবেশ করিয়ে  ছোট একটি পরীক্ষা চালিয়েছেন চিকিৎসকরা। এতে তারা পর্যাপ্ত উন্নতি দেখতে পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:01 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, স্ট্রোক নামের একটি জার্নাল-এ প্রকাশিত এই গবেষণাটি উচ্চমানের থেরাপি পরীক্ষা নিরাপদ কিনা তা দেখার জন্য করা হয়। এই ছোট পরীক্ষায় প্রাপ্ত ফল বাস্তব চিকিৎসায় ব্যবহার করতে আশাবাদী গবেষকরা।

স্ট্যানফোর্ডের নিউরোসার্জন ডা. গ্রেইন স্টেইনবার্গ  ১২টি স্টেম কোষ প্রক্রিয়াজাতকরণে কাজ করেছেন। তিনি বলেন, “এটি শুধু এমন ছিল না যে, আগে রোগী আঙ্গুল উঠাতে পারেনা কিন্তু এখন পারে। রোগীরা যারা আগে হুইলচেয়ারে বসে ছিলেন, তারা এখন হাঁটতে পারছেন।”

তবে সব রোগীই একই ধরনের  নাটকীয় ফলাফল পায়নি। এ নিয়ে সম্ভাব্য চিকিৎসা ব্যবস্থা আনতে প্রতিষ্ঠানটি এই পরীক্ষা চালায়।

গবেষণার সঙ্গে জড়িত নিউরোসার্জন ডা. ক্যাথি সিলা বলেন, “আমরা মানুষকে এই  ধারণাটি দিতে চাই না যে, স্ট্রোক-এর সমাধান আমরা পেয়ে গেছি, এই ধারণা রোগীদের আবার স্ট্রোকের দিকে টানবে। ডেটাগুলো এই ফলাফল প্রকাশ করে না।”

চিকিৎসকরা এটা দেখার অপেক্ষায় আছেন যে, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। তারা এও লক্ষ্য করছেন যে, স্টেম কোষ-এর ইঞ্জেকশনটি প্রবেশ করানোর ফলে রোগীরা কেমন চলাচল করছেন।

১৮ জন রোগীর প্রত্যেকের পরীক্ষা শুরুর আগে পাঁচ বছর ধরে স্ট্রোকের সমস্যা ছিল। এর সঙ্গে তারা কতটুকু ফিজিকাল থেরাপি গ্রহণ করতে পারবে তার লক্ষ্যের সীমাও নির্ধারণ করা ছিল।

এই পরীক্ষার পর অধিকাংশ রোগী মাথাব্যথা অনুভব করেন, কারও কারও নাকে সর্দি হয়, তবে কোনো বড় ঝুঁকি লক্ষ্য করা যায়নি।