২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের থেকে রোবট ‘বেশি নিরাপদ’

কর্মক্ষেত্রে প্রতিনিয়তই মানুষের জায়গা দখল করছে রোবট। মানুষের চেয়ে বেশি কার্যকরী ও দক্ষ হওয়ায় বাড়ছে রোবটের চাহিদা। সহযোগী প্রযুক্তির সাহায্যে রোবট মানুষের থেকেও নিরাপদভাবে কাজ করতে পারে সম্প্রতি এমন তথ্যও উঠে এসেছে এক গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, অন্যান্য প্রযুক্তি দ্বারা রোবটকে নিয়ন্ত্রণ করা হলে তা আরও নিরাপদে কাজ করতে পারে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ টোয়েন্টে-এর রোবটিক্স এবং মেকাট্রনিক্স বিভাগের চালানো ওই গবেষণায় জানানো হয়, বাড়তি জনসংখ্যা এবং তদারকি খাতে মূল্য বৃদ্ধি পাওয়ায়, খুব শীঘ্রই রোবটের সহযোগী প্রযুক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

ওই গবেষণা দলের সদস্য স্টেফান গ্রুথুইস জানিয়েছেন, বর্তমানে যেসব রোবট চালু রয়েছে সেগুলো তদারকির জন্য আদর্শ নয়, কারণ তারা ফ্যাক্টরিতে একই কাজ বারবার করে থাকে। গবেষণায় উল্লেখ করা হয়, "রোবটগুলো সাধারণত কম নিরাপদ সিস্টেম হিসেবে আচরণ করে। যেই সিস্টেম ইলেক্ট্রোমোটরগুলো নিয়ন্ত্রণ করে, তা নমনীয় নয়।"

গবেষক দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, মোটরগুলোতে স্থিতিস্থাপক স্প্রিং ব্যবহার করলে তা আরও নিরাপদভাবে কাজ করতে পারে। তাদের তৈরি রোবটের কার্যকরীতার নমুনাও প্রদর্শন করেছে দলটি। ইলাস্টিকের তৈরি হওয়ায় রোবটটি কোনো কিছুতে বাঁধা পেলেও তেমন ক্ষতি হয় না। রোবটের ক্ষেত্রে এই প্রযুক্তি আগে কখনো ব্যবহৃত হয়নি বলেও জানানো হয়।

"আমরা বিশ্বাস করি তদারকি খাতে নতুন প্রজন্মের রোবট তৈরিতে এই প্রযুক্তি ভিত্তি হিসেবে কাজ করবে। দৈনন্দিন কাজগুলোকে রোবট আরো নিরাপদভাবে করতে পারবে", বলেন গ্রুথুইস।