২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক ‘হয়েছে’ ড্রপবক্স

হ্যাকারদের তাণ্ডবে বর্তমানে কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়েই যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি লিঙ্কডইন, মাইস্পেইস এবং টাম্বলারে বড় ধরনের হ্যাকের ঘটনা প্রকাশ পায়। এবার সেই তালিকায় নাম উঠেছে ফাইল শেয়ারিং সাইট ড্রপবক্স-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

মার্কিন সাময়িকী ফরচুন জানিয়েছে, ‘ড্রপবক্স, ড্রপড বল’ শিরোনামের এক প্রতিবেদনে জানা যায়, ড্রপবক্স হ্যাক করে ৭৩০,০০,০০০ ইউজারনেইম এবং পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকারদল। তবে, হ্যাকের শিকার হওয়ার কথা স্বীকার করতে নারাজ প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ড্রপবক্সের নিরাপত্তা প্রধান প্যাট্রিক হেইম বলেন, "প্রতিবেদনটির প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে আমরা ড্রপবক্স অ্যাকাউন্ট হ্যাকের কোনো প্রমাণ পাইনি। আমরা ব্যাপারটি খুঁজতে থাকবো এবং যদি অ্যাকাউন্ট হ্যাকের কোনো ঘটনা ঘটে থাকে, তবে আমরা ব্যবহারকারীকে সতর্ক করবো।"

মে মাসেই ২০১২ সালে সামাজিক যোগাযোগের মাধ্যম লিঙ্কডইন-এ বড় ধরনের হ্যাকের ঘটনা সামনে আসে। এ হ্যাকের ঘটনায় ১৬ কোটি ৭০ লাখ ইউজারনেইম এবং পাসওয়ার্ড চুরি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এর সংখ্যা ৬৫ লাখ। লিঙ্কডইন ছাড়াও আরেক সামাজিক যোগাযোগের মাধ্যম মাইস্পেইস হ্যাক করে ৪২ কোটি ৭০ লাখ পাসওয়ার্ড হাতিয়ে নেয় হ্যাকারদল।

এছাড়াও ২০১৩ সালে ইয়াহু’র মালিকানাধীন ব্লগিং সাইট টাম্বলার-এ হ্যাক করে সাড়ে ছয় কোটি লগইন তথ্য চুরি করে হ্যাকাররা। 

হ্যাকারদের হাত থেকে লগইন তথ্য সুরক্ষিত করতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার এবং পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিভিন্ন সাইবার প্রতিরক্ষা প্রতিষ্ঠান।