২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ন্যাপচ্যাটে আসবে থ্রিডি ইমেইজ?

চুপিসারে সিনি নামের একটি থ্রিডি সেলফি স্টার্টআপ-কে কিনে নিয়েছে ছবিভিত্তিক ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট, পরিচয় প্রকাশ না সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

ওই প্রতিবেদন অনুযায়ী 'দুই মাস আগে' ক্রয়ের ঘটনা ঘটে। তবে, এ এক্ষেত্রে আর্থিক কোনো তথ্য প্রকাশ করা না হলেও, সিনি-এর দামকে 'কম' হিসেবে উল্লেখ করেছে প্রযুক্তি সাইটটি। 

সিনি-এর প্রযুক্তি স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে কোনো ছবিকে থ্রিডি ইমেইজ তৈরি করে দিতে সক্ষম। মানে হচ্ছে স্মার্টফোনে ব্যবহারকারী যখন আঙ্গুলের ঘষায় কোনো ছবি সরাবে, তা আসলে একটি থ্রিডি ফটোগ্রাফই থাকবে, বিষয়টি স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা পছন্দ করবেন বলেই ভাষ্য ব্যবসা-বাণিজ্যবিষইয়ক সাইট বিজনেস ইনসাইডার-এর।

স্ন্যাপচ্যাটের কিনে নেওয়া প্রতিষ্ঠানটির সম্ভাব্য ব্যবহার কী হতে পারে? স্ন্যাপচ্যাট থ্রিডি সেলফি লেন্স তৈরি করতে পারে। স্ন্যাপচ্যাট-এর একটি নিজস্ব গবেষণাগার আছে আর সেখানে তারা এমন কিছু তৈরি করছে যা ভার্চুয়াল রিয়ালিটি বা গুগল গ্লাস-এর প্রতিদ্বন্দ্বী হবে, এমন গুঞ্জনও রয়েছে বাজারে।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে স্ন্যাপচ্যাট কোনো মন্তব্য করেনি।