২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝামেলা চলছে গুগলের ভেতরে

গুগল-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘নেস্ট’-এর বিষয়ে কিছু নেতিবাচক প্রতিবেদন রয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত কেউ একজন এ কথা ফাঁস করে। আর গুগলের জন্য ব্যাপারটি মোটেই সুখকর নয় বলে মন্তব্য করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

প্রতিবেদন অনুযায়ী, তথ্য ফাঁস বন্ধ করতে গুগলের কর্মচারীদের জন্য একটি অভ্যন্তরীণ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটি কিছুদিনের জন্য তৈরি করা হয়েছে যাতে অভ্যন্তরীণ ‘ইউআরএল’ ব্যবহার করা যাবে।

প্রতিবেদনটি জানায়, গুগলের বৈশ্বিক তদন্ত দলের ম্যানেজার ব্রায়ান ক্যাটজ এক মিটিংয়ে নেস্ট-এর কর্মচারীদের অভ্যন্তরীণ ফাঁসের ব্যাপারে বলেন। তিনি বিষয়টি সংবাদমাধ্যম পর্যন্ত নিয়ে যাওয়ার চেয়ে তাদের নিরাশার কথা প্রতিষ্ঠানের কাছে তুলে ধরতে উৎসাহিত করেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, নেস্ট-এর সাবেক এক কর্মচারী প্রতিষ্ঠানটির ব্যাপারে ফেইসবুক-এ অভিযোগ তুলে বহিস্কৃত হয়েছিলেন। গুগলের অভ্যন্তরীণ নীতি অনুসারে কর্মচারীরা গোপন তথ্য বাইরে শেয়ার করলে তাদের বহিষ্কার করা হয়।

গুগলের কেনা নেস্ট প্রতিষ্ঠানটি সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগের সম্মুখীন হয়েছে। এ ছাড়াও প্রতিবেদনে নেস্ট-এর প্রধান নির্বাহী টনি ফেডাল-এর ‘প্রোফাইল’ প্রকাশ পেয়েছে। এর আগে ‘বিজনেস ইনসাইডার’ তাদের পণ্য এবং অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন করে।

এ ব্যাপারে গুগল প্রতিনিধির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।