২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ৭২ নতুন ইমোজি

আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়েই আছে ভার্চুয়াল কর্মকাণ্ড। আর মুখোমুখি কথোপকথনের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের সবচেয়ে বড় পার্থক্যটা হলো, এতে বাচনভঙ্গির মাধ্যমে মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

ফলে নানা ঝক্কির মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। আর এ সমস্যা সমাধানে ইমোজি প্যাকগুলোর কোনো জুড়ি নেই। দৈনন্দিন জীবনের নানা অনুভূতি খুব সহজেই প্রকাশ করা যায় ইমোজির সাহায্যে।

তারপরও কিছু যেনো অপূর্ণতা যেনো ছিলোই। ভার্চুয়াল সামাজিক জীবনে প্রয়োজনীয় অনেক অনুভূতিরই কোনো প্রকাশ ছিলো না ইমোজি প্যাকগুলোতে, ফলে মনের ভাব পুরোপুরি প্রকাশে ভালোই ঝামেলা পোহাতে হতো ব্যবহারকারীদের। তবে এ সমস্যার অবসান ঘটাতে এবার বড় চমক থাকছে পরবর্তী ইমোজি প্যাক আপডেটে।

নতুন প্যাকে থাকছে শ্রাগ, ফেইসপাম, ফিলিং সিক, ফিঙ্গার ক্রসড, ফিস্টবাম্প, ব্ল্যাক হার্ট, জোকার ফেইস এমনকি অ্যাভোকাডো ইমোজি সহ মোট ৭২টি নতুন ইমোজি।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, ইউনিকোড কনসোর্টিয়াম তাদের জুন আপডেটে এসব ইমোজি যোগ করতে যাচ্ছে। তবে তা ব্যবহার করতে আইওএস, অ্যান্ড্রয়েড, ওএস এক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এসব ইমোজি যুক্ত ফন্ট বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।