বাফেট-কে পিছনে ফেলবেন বেজোস?
কে বলেছে সংবাদপত্রের ব্যবসায় শেষ হয়ে গেছে? এই সংবাদপত্র ব্যবসায়ের নির্বাহীরা পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের মধ্যে আছেন বলেই ভাষ্য এক প্রতিবেদনের।
অনলাইন পণ্য বিক্রির জন্য পরিচিত প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান জেফ বেজোস ব্যক্তিগতভাবে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর মালিক। মার্কিন সংবাদ প্রতিষ্ঠান সিএনএন-এর মতে, জেফ তার সিংহভাগ অর্থ উপার্জন করেছেন অ্যামাজন নামের অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠানটি থেকেই, সংবাদপত্রের ব্যবসা করে নয়।
এদিকে আমেরিকান এক্সপ্রেস, কোকাকোলা অথবা অ্যাপল এর মত প্রতিষ্ঠানের শেয়ারের অংশীদার হওয়া প্রতিষ্ঠান বার্কশেয়ার হ্যাথাওয়ে ব্যাফেলো নিউজ, রিচমন্ড টাইমস ডেসপ্যাচ, অমাহা ওয়ার্ল্ড হেরাল্ড-এর মত সংবাদপত্র প্রকাশ করে থাকে। এর দায়িত্বে আছে বার্কশেয়ারের প্রধান নির্বাহী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ শেয়ারের অধিকারী এবং ২০১৫ সালের টাইম ম্যাগাজিন অনুযায়ী পৃথিবীর ৩য় ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট।
সিএনএন জানায়, এই দুই ‘মিডিয়া মোগল’ (সফল ব্যবসায়ী যারা বাজার নিয়ন্ত্রণ করেন) এর জন্য এই সাল অনেক ভাল যাচ্ছে। কিন্তু বেজোস-এর ২০১৬ সাল বাফেট-এর চেয়ে একটু যেন বেশিই ভাল যাচ্ছে।
বুধবারে অ্যামাজন-এর শেয়ার নতুন করে দাঁড়িয়ে যায়। সেই হিসেবে ২০১৬ সালে শেয়ারের মূল্য ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেখা গেছে অ্যামাজন সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক-কে পিছনে ফেলে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ শীর্ষ মূল্যবান প্রতিষ্ঠানের তকমা পেয়েছে। অ্যামাজনের বাজার মূল্য বর্তমানে ৩৪২০০ কোটি ডলারের কাছাকাছি।
বার্কশেয়ার হ্যাথাওয়ে-এর শেয়ারমূল্য ২০১৬ সালে বাজিমাত করেছে। ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য।
আম্যাজন এর বাজার মূল্য শীর্ষের দিকে হাতছানি দিচ্ছে কেননা বার্কশেয়ারের বাজার মূল্য এখন ৩৪৮০০ কোটি ডলার।
