নেস্ট ছেড়ে অ্যালফাবেট উপদেষ্টা টনি ফেডাল
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর মালিনাধীন স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান নেস্ট ছেড়ে দিলেন এতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে থাকা টনি ফেডাল।
‘আইপডের জনক’ হিসেবে পরিচিত টনি অ্যাপল ছেড়ে দিয়ে নেস্ট প্রতিষ্ঠা করেছিলেন। গুগল নেস্ট-কে ৩২০ কোটি ডলার মূল্যে কিনে নেওয়ার পর থেকে দুই বছর প্রতিষ্ঠানটির এ পদে দায়িত্ব পালন করেন টনি ফেডাল।
প্রতিষ্ঠানটির কর্মীদের কাছ থেকে ব্যবসায়ের ব্যবস্থাপনা, সমালোচনা, পণ্য আনার ক্ষেত্রে ধীর গতির অভিযোগ এসেছে। তবে এক বিবৃতিতে টনি ফেডাল জানিয়েছেন এই পদক্ষেপ কিছু সময়ের জন্য পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, “গত বছর (২০১৫) শেষের দিক থেকে এটি প্রক্রিয়াধীন, আর দিনে দিনে আমি নেস্ট-এ উপস্থিত থাকব বা, আমি অ্যালফাবেট আর এর প্রধান ল্যারি পেইজ-এর উপদেষ্টা হিসেবে কাজ করব। এটি আমাকে অন্যান্য খাতে তৈরিতে নতুন সুযোগ আনতে সময় ও স্বাচ্ছন্দ্যতা দেবে।”
ফেডাল-এর জায়গায় আনা হয়েছে মারওয়ান ফাওয়াজ-কে। এর আগে তিনি মটোরোলা হোম ডিভিশন-এ কাজ করতেন।
শুক্রবার ফেডালের প্রশংসা করেছেন গুগল প্রধান ল্যারি পেইজ, জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, “টনি’র নেতৃত্বাধীন অবস্থায় নেস্ট কানেকটেড হোম ধারণাকে সামনে নিয়ে আসে, এর প্রতিটি পণ্যে শীর্ষস্থান দখল করে, আর পণ্য চালান শুরু পর থেকে এক বছরে ৫০ শতাংশ বাড়তি আয় করে। তিনি একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা, আমি অ্যালফাবেটে উপদেষ্টা হিসেবে তার নতুন পদ নিয়ে তার কাজ করতে সামনের দিকে তাকিয়ে আছি।”
