বাংলাদেশ ব্যাংক ঘটনায় ‘শিখবে’ সুইফট
সুইফট্-এর প্রধান নির্বাহী গটফ্রিড লেইব্র্যান্ডট বলেছেন, সুইফট্ মেসেজিং ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা প্রতিষ্ঠানটির কৌশল পর্যালোচনার ব্যাপারে জোর দেবে।
রয়টার্স-কে তিনি আরও জানান, সুইফট্-এর কার্যক্রমে নতুন নিরাপত্তা পরিকল্পনার জন্য তিনি জোর দেবেন। অর্থ লেনদেনের ক্ষেত্রে ‘সিকিওরড মেসেজিং সিস্টেম’ হিসেবে দাবিদার প্রতিষ্ঠানটির প্রধান বলেন, “ঘটনার পরে বুদ্ধির উন্মেষ সবসময়ই একটি বিস্ময়কর ব্যাপার"।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে সুইফট্ নেটওয়ার্ক ব্যবহার করে অপরাধীরা বাংলাদেশ ব্যাংক-এর ইন্টারফেইস হ্যাক করে। তারা নিউ ইয়র্ক-এর ফেডেরাল রিজার্ভ ব্যাংক-এ বাংলাদেশ ব্যাংক-এর ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার ফিলিপিন্স-এ প্রেরণ করার নির্দেশনা দেয়। বেশিরভাগ লেনদেনই বন্ধ করা হয়, কিন্তু ৮,১০,০০,০০০ মার্কিন ডলার হাতছাড়া হয়ে যায়।
এ সংস্লিষ্ট ইন্ডাস্ট্রি কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বড় দূর্বলতা ছিল সুইফট্ সিস্টেম-এর ‘কোর নেটওয়ার্ক’-এ ব্যবহারকারীদের ‘অ্যাকসেস পয়েন্ট’ থাকা, যেহেতু সব ব্যাংকের সুইফট্ ‘টার্মিনাল’ রক্ষায় যথেষ্ট নিরাপত্তার চর্চা ছিল না।
লেইব্র্যান্ট এর আগে ফেব্রুয়ারিতে কোনো ব্যাংকের সুইফট্ টার্মিনাল হ্যাক হওয়ার ব্যাপারে অবগত নন বলে জানিয়েছিলেন। সেই সঙ্গে, সুইফট্-এর নিরাপত্তা কার্যক্রম নিজ গতিতে চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশের অর্থ চুরির ঘটনার পর অন্যান্য ব্যাংকগুলো হামলার শিকার হওয়ার কথা জানায়। সুইফট্ তাদের গ্রাহক সহায়তা বিভাগ পরীক্ষা করে দেখেছে অন্যান্য ব্যাংকগুলোও কিছুটা আক্রান্ত হওয়ার 'আশঙ্কা' রয়েছে।
এরকম ঘটনা সুইফট্ মেসেজ-এর নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখীন করেছে। তবে এ খবর প্রকাশের আগের সপ্তাহে সুইফট্ তাদের বৃহত্তর সিস্টেম-এ নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা উন্মোচন করে। যেখানে সন্দেহজনক লেনদেনের নির্দেশ পেলে তা চিহ্নিত করা যাবে।
