দেশে গ্যালাক্সি'র দাম কমালো স্যামসাং
গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটে নতুন প্রোমোশনাল মূল্য এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ সংস্করণের হ্যান্ডসেটে সম্পূর্ণ নতুন মূল্য ঘোষণা করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
এই অফারে, গ্যালাক্সি জে৫ ২০১৫ সংস্করণের হ্যান্ডসেটের দাম ১,০০০ টাকা কমে নতুন দাম হয়েছে ১৫,৯০০ টাকা, আর গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটের প্রোমোশনাল মূল্য রাখা হয়েছে ১০,৪৯০ টাকা।
এই অফার সর্ম্পকে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অফ মোবাইল হাসান মেহেদী বলেন, “স্যামসাংয়ে আমরা সব সময় আমাদের পণ্যে বিভিন্ন নতুন অফার দেওয়ার এবং ডিভাইসগুলোকে সম্মানিত গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করার চেষ্টা করি। এই রকম প্রোমোশনাল অফারের মাধ্যমে আমাদের গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।”
এই অফার শুধু অনুমোদিত স্যামসাং স্টোরগুলো থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি জে২ এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটগুলোতে পাওয়া যাবে।
