২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিকএশিয়া-এ অংশ নিচ্ছে রিভসিস্টেমস

কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলোজি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (কমিউনিকএশিয়া নামে পরিচিত) -এ অংশ নিচ্ছে আইপিভিত্তিক যোগাযোগ সেবাদাতা বাংলাদেশী বহুজাতিক প্রতিষ্ঠান রিভসিস্টেমস। এ নিয়ে টানা এক যুগ ধরে এই সম্মেলনে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 11:16 AM

Updated : 20 Aug 2022, 12:52 PM

৩১ মে থেকে চার দিনব্যাপী সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের এই সম্মেলনে রিভসিস্টেমস প্রদর্শিত পণ্য ও সেবাসমূহ হচ্ছে-আইটেল আইএম অ্যাপ, আইটেল স্মার্ট কল ও ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে।

মঙ্গলবার উদ্বোধনের পর কমিউনিক এশিয়ায় রিভসিস্টেমস-এর নিজস্ব প্যাভিলিয়ন পরিদর্শন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রিভসিস্টেমস-এর প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসান ও হেড অফ গ্লোবাল সেলস রায়হান হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কমিউনিকএশিয়ায় অংশগ্রহণ প্রসঙ্গে রিভসিস্টেমসের গ্রুপ সিইও এম রেজাউল হাসান জানান, টেলিযোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ সম্মেলন শুধু আঞ্চলিক নয়, গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সেক্টরেও।

এছাড়াও, প্রযুক্তি বিশ্বের সমান্তরালে এগিয়ে যেতে নিজেদের পণ্যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার এই ধারা রিভসিস্টেমস 'বরাবরের মতোই' অব্যাহত রাখবে বলেও জানান রিভ গ্রুপের উদ্যোক্তা এম রেজাউল হাসান।