২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক শক্তি খরচে আসুসে গ্রাফিক্স কার্ড

ভার্চুয়াল রিয়ালিটি গেইমের জন্য নতুন গ্রাফিক্স কার্ড এনেছে তাইওয়ান-ভিত্তিক কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আসুস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

এই গ্রাফিক্স কার্ড পরিবেশবান্ধব ও ৫০ শতাংশ পর্যন্ত শক্তি খরচ কমাবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।

আসুস আরওজি স্ট্রিক্স জিফোর্স জিটিএক্স ১০৮০ নামের এই গ্রাফিক্স কার্ডে রয়েছে আসুস অরা আরজিবি লাইটিং ব্যবস্থা। এর ফলে এটি আরও বেশি আলোকোজ্জল হবে এবং এর মাধ্যমে একটি সম্পূর্ণ ব্যাক্তিগত গেইমিং ব্যবস্থার জন্য লাখ লাখ বর্ণ আর ছয়টি ভিন্ন ইফেক্ট প্রদর্শিত হবে, এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, এই গ্রাফিক্স কার্ডের দুটি এনিভিডিয়া সংস্করণের দাম পড়বে ৬৯৯ ডলার, স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৬২০ ডলার আর হায়ার-ক্লকড সংস্করণের দাম পড়বে ৬৪০ ডলার।

চলতি বছর ৪ জুন এই গ্রাফিক্স কার্ড বাজারে ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।