২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তিতে এনভিডিয়া

স্বয়ংক্রিয় কার কম্পিউটার এবং ডিজিটাল ককপিট বানিয়েছে গ্রাফিক্স প্রসেসিং চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 04:39 PM

Updated : 12 Apr 2022, 02:09 AM

প্রতিষ্ঠানটি এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানায়, দেড়শ'টি ম্যাকবুক প্রো নোটবুকের সমান প্রসেসিং ক্ষমতাসম্পন্ন এই স্বয়ংক্রিয় প্রযুক্তিটি বর্তমানে এক কোটিরও বেশি গাড়িতে  চালু আছে।

এ ছাড়াও ইন-কার ন্যাভিগেশন এবং এন্টারটেইনমেন্ট সিস্টেম ও নিয়ন্ত্রণ করবে এনভিডিয়া প্রযুক্তি।

এনভিডিয়ার প্রধান অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোন্ডা, ডাইমলারের অধীন মার্সেডিজ বেঞ্জ, ভলভো এবং টেসলা।

এ ধরনের প্রযুক্তির বাজারে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছে এনভিডিয়া। প্রতিযোগিতার এই দৌড়ে পা দিচ্ছে সেমিকন্ডাক্টর জায়ান্ট ইনটেল, কোয়ালকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টস। তবে এতে এনভিডিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান মোবিলাই।

সিএনএন জানায়, স্বয়ংক্রিয় প্রযুক্তির ক্ষেত্রে এনভিডিয়া এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে থাকলেও এ ব্যবসায় ক্রমেই বাজারে নিজেদের সুদৃঢ় অবস্থান গড়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। গত বছর এ প্রযুক্তিতে তাদের ক্রেতার সংখ্যা শতকরা ৭৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির মূল্য বেড়েছে প্রায় ৬৫ শতাংশ, এ বছর যাতে আরও যোগ হয়েছে ৩৪ শতাংশ। আর এতে প্রতিষ্ঠানটি আরও সহায় পাচ্ছে এর মূল ব্যবসা - গেইমিং চিপ বিক্রির ক্রমবর্ধমান আয় থেকে। প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৫৬ শতাংশই এ বিভাগের অবদান, আর গত বছর এর বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ।