২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী নোকিয়ায় ছাঁটাইয়ের ঢল

টেলিযোগাযোগ পণ্যসামগ্রী নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বজুড়ে ১০ হাজার থেকে ১৫ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। ফ্রান্স-আমেরিকাভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যালকাটেল-কে কিনে নেওয়ার পর এমনটাই জানালেন এক ফিনিশ ইউনিয়ন প্রতিনিধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে নোকিয়া ফিনল্যান্ড এবং জার্মানী থেকে দুই হাজার চারশ' কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। সারা বিশ্বে নোকিয়ার কর্মী সংখ্যা এক লাখ চার হাজার। কর্মী ছাঁটাইয়ের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে নোকিয়ার ১৪ শতাংশ কর্মী কমে যাবে। ২০১৮ সালের মধ্যে প্রতিষ্ঠানটি পরিচালনা খরচ ৯০ কোটি ইউরো কমানোর লক্ষ্যে চলতি বছর এপ্রিলে প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ গ্রহণ করে।

ফিনল্যান্ড এর অউলু শহরে ট্রেড ইউনিয়ন দোকান সরবরাহকারী রিসটো ল্যাথিলাথি জানান, "আমরা কোনো আনুষ্ঠানিক সংখ্যা শুনিনি, কিন্তু ইউনিয়নের যোগাযোগের মাধ্যমে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা যায়, বিশ্বব্যাপী ১০ থেকে ১৫ হাজার কর্মীর উপর এ প্রভাব পড়বে।"

ছাঁটাইয়ের সংখ্যা নিয়ে নোকিয়ার একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিশ্লেষক এবং ইউনিয়ন প্রতিনিধিরা বলছেন, বর্তমানে চলা কর্মী ছাঁটাই শেষ হলে, পরবর্তী ছাঁটাই কার্যক্রম নতুন ভাবে শুরু হবে। সম্প্রতি নিজ দেশে ১০৩২ জন কর্মী ছাটাঁইয়ের সিদ্ধান্ত নেয় এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বজায় রাখা প্রতিষ্ঠানটি।

সর্বশেষ ছাটাঁই সিদ্ধান্তে জার্মানিতে ১৪০০ পদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া। আর ফ্রান্সে ৪০০ পদ কমিয়ে গবেষণা ও উন্নয়ন খাতে ৫০০ নতুন পদ সৃষ্টি করবে তারা। ফরাসী সরকারের কাছ থেকে ১৫৬০ কোটি ইউরো অর্থ সহায়তার চুক্তির চেষ্টায় সফল হতে, অ্যালকাটেল-এর পরিকল্পনা ছাড়াও দুই বছরের জন্য দেশটিতে কর্মী ছাঁটাই থেকে বিরত থাকছে তারা।

ইউরোপিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওপি ইকুইটিস এর গবেষক হানা রাউহালা জানান, "নোকিয়া এবং অ্যালকাটেল এর অনেক ঘাটতি আছে, তাই ছাঁটাইয়ের সংখ্যা এমন হবে।

এর আগে অন্যান্য দেশেও কর্মী ছাঁটাই করে ফিনিশ এই প্রতিষ্ঠান। তবে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী মোট কতজন কর্মী ছাঁটাই করা হয়েছে তা জানাতে নারাজ তারা।

বিশ্বপব্যাপী প্রায় এক লাখ চার হাজার লোক নোকিয়ায় কাজ করছে। যার মধ্যে ৬৮৫০ জন ফিনল্যান্ডে, ৪৮০০ জন জার্মানিতে আর ৪২০০ জন ফ্রান্সে কাজ করছেন।