২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের ফোনে ‘যেমন খুশি তেমন সাজ’

২০১৭ সালের মধ্যে নতুন ধরনের এক ফোন তৈরির পরিকল্পনা করেছে ওয়েব জায়ান্ট গুগল। এটি এমনই একটি ফোন, যার বদলি করা যায় এমন অংশগুলো আলাদাভাবে বিক্রি করা যাবে, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 01:10 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

‘দ্য প্রজেক্ট আরা টিম’ এই পণ্য উন্নয়নের কাজে জড়িত। ২০১৭ সালে এই ফোনগুলো গ্রাহকদের কাছে আসবে বলে নিশ্চিত করেছে দলটি।

মার্কিন সংবাদ সাইট ভার্জ জানিয়েছে, গুগলের বিশেষ ফোন একটি সাধারণ ধারণার উপর কাজ করবে। একবার মূল ফোনটি ক্রয় করার পর গ্রাহক যে অংশ সামঞ্জস্যপূর্ণ মনে করবেন না, তা সড়িয়ে দিয়ে তার পছন্দমতো অংশ জুড়ে দিতে পারবেন।

ধরে নেওয়া যাক, ব্যবহারকারী তার ফোনে আরও শক্তিশালী ক্যামেরা ব্যবহার করতে চান, তিনি চাইলে গুগলের স্টোর থেকে বিদ্যমান ক্যামেরাকে বদল করে নতুন একটি যুক্ত করতে পারবেন।

এই মোবাইল ফোনটির প্রায় সব অংশের জন্যই এই সুবিধা থাকছে। যার মধ্যে মেমোরি, ব্যাটারি, ডিসপ্লে প্যানেল, কিবোর্ড, সেন্সর এবং স্ক্যানার অন্তর্ভুক্ত।

ক্যালিফোর্নিয়ায় প্রধান কার্যালয় থেকে ঐ ফোনের একটি নমুনা দেখে ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, “এটি একটি ব্যবস্থা, যা অংশগুলোর উন্নয়নের জন্য আরও সুযোগ করে দেবে।”

ভার্জের নির্বাহী সম্পাদক ডিটার ভন বলেন, “তারা (গুগল কর্মীরা) আমাকে একবার পরীক্ষা করবার জন্য বলেছিলেন, ‘ঠিকাছে গুগল, ক্যামেরার অংশটি বের কর’ বলার পর এটি সঙ্গে সঙ্গে তা করে ফেলে, টেবিলে ফোনের সামনের অংশ নিচের দিকে দিয়ে রাখা হলে দেখি ফোনের ভেতরে একটি ছোট তালার মত অংশ সরানো হয়েছে, এবং ক্যামেরার অংশটি বের হয়ে আসে।”