২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে পর্নসাইটে লাগবে নিবন্ধন

জুয়ার সাইটগুলোর মতো এবার পর্নসাইট ব্যবহারেও নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

এ সংক্রান্ত নতুন আইন অনুযায়ী, শুধু পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোই নয়, বরং এ ধরনের বিষয়বস্তু আছে এমন সব ওয়েবসাইটে ব্যবহারকারীদের বয়স এবং প্রয়োজনে ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। সাইটগুলোর পক্ষ থেকে ব্যবহারকারীদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে কিনা তা অবশ্যই যাচাই করতে হবে। আর এর ব্যত্যয় ঘটলে সাইটগুলোকে শাস্তির সম্মুখীন হতে হবে।

যুক্তরাজ্যকে 'ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বিশ্বনেতৃত্বে' পরিণত করতে দেশটির সরকার সাম্প্রতিক নতুন কিছু আইনের অংশ হিসেবে এ ঘোষণা দেয় বলে জানায় ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তবে বাকস্বাধীনতা কর্মী এবং নাগরিক অধিকার বিশেষজ্ঞরা সরকারি এ সিদ্ধান্তকে ব্যক্তিস্বাধীনতা বিরোধী দাবি করে এর সমালোচনা করে আসছেন।

দৈনিকটি জানায়, অপ্রাপ্তবয়স্কদের কাছে পর্নো ছবির সহজলভ্যতার ভয়াবহ প্রভাব নিয়ে বিভিন্ন সময়ে নানা গবেষণার ফলাফল উপস্থাপন করে আসছে যুক্তরাজ্য সরকার। উদাহরণস্বরূপ, ২০১৫ সালে এক গবেষণায় দেখা যায়, প্রতি পাঁচজন ১১ থেকে ১৭ বছর বয়সী শিশুর মধ্যে একজনই এ ধরনের কোনো ছবি দেখে ফেলেছে, যা তাদের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলেছে।