দুবাইয়ে কুকের ঝটিকা সফর
দুবাইয়ে নিজেদের খুচরা বিক্রির দোকান ‘অ্যাপল স্টোর’ এ সবাইকে চমকে দিয়ে হঠাৎ পরিদর্শনে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
চলতি সপ্তাহের শনিবার মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রধান টিম কুক দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রথম খুচরা বিক্রির দোকান ‘অ্যাপল স্টোরে’ সবাইকে চমক দিয়ে এক পরিদর্শনে যান, এক পরিদর্শনে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস। ২০১৫ সালের অক্টোবর মাসে দুবাইয়ে এই স্টোরটি প্রথম চালু করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্টোরে কুক গ্রাহক এবং কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বর্তমান চালচলন অনুসারে অ্যাপলের পণ্য –আইফোন, আইপ্যাড এবং আইম্যাকসের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।
মঙ্গলবার কুক প্রথমবারের মতো ভারত সফরে যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকে বসেন।
সফরে কুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিছু ব্যবসায়িক প্রতিনিধি ছাড়াও ভারতের বৃহত্তম মোবাইল অপারেটর ‘ভারতি এয়ারটেল’-এর প্রতিষ্ঠাতা সুনিল মিত্তাল-এর সঙ্গে দেখা করেন। সেইসঙ্গে ভারতে ‘নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ’-এর আপডেট সংস্করণের উদ্বোধন করেন। এ সফর শেষে ফেরত আসার সময় তিনি দুবাইয়ের এ খুচরা দোকান পরিদর্শনে আসেন।
আইফোন বিক্রিতে মন্দা অবস্থাটা এখনও না কাটলেও নিজেদের খুচরা বিক্রির দোকান ‘অ্যাপল স্টোর’গুলো নতুন করে সাজিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, অ্যাপল তাদের 'অনেক বেশি সফল' খুচরা বিক্রির দোকানগুলোর নতুন রূপ উন্মোচন করেছে। এর মাধ্যমে দোকানে এসে ক্রেতাদের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পা রাখার মতো অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে এই মার্কিন টেক জায়ান্ট।
সারাবিশ্বের খুচরা দোকানগুলোর কাছে অ্যাপল স্টোরগুলো আগে থেকেই 'ঈর্ষণীয়'। কারণ, খুচরা দোকান হিসেবে প্রতি বর্গ ফুটে সর্বোচ্চ বিক্রি অ্যাপলই করে থাকে। কিন্তু কারও কারও মতে, ১৫ বছর আগে প্রথম যখন চালু করা হয় তার তুলনায়, অ্যাপল তাদের স্টোরের তীক্ষ্ণতা হারিয়ে ফেলেছে।
