২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেসলায় প্যানাসনিকের শতকোটি ডলার

টেসলা ব্যাটারি প্ল্যান্ট স্থাপনের জন্য বিনিয়োগ করতে যাচ্ছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। বৈদ্যুতিক গাড়ি মডেল থ্রি সেডানের চাহিদা মেটাবে- এই আশায় এই প্রকল্পের জন্য প্রস্তুত হয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্যানাসনিকের অটোমোটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম (এআইএস) বিভাগের প্রধান ইয়োশিও ইতো সংবাদ প্রতিবেদকদের বলেন, “অনুরোধ করা হলে আমরা আমাদের সময়সূচী আরও সামনে এগুনোর যথাসাধ্য চেষ্টা করব।”

টেসলার পাঁচশ' কোটি ডলারের প্রকল্প 'গিগাফ্যাক্টরি'-তে ১৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্যানাসনিক। টেসলার গিগাফ্যাক্টরি হল একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ফ্যাক্টরি যা বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে। এতে চলতি বছরের শেষের দিকে ব্যাটারি তৈরির কাজ শুরুর কথা রয়েছে।

টেসলা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইতো। তিনি বলেন, “আমরা কোনো প্রতিবন্ধকতার শিকার হতে চাই না।”

টেসলার পরিকল্পনার সঙ্গে এত গভীরভাবে জড়ানোর ক্ষেত্রে যে ঝুঁকিগুলো রয়েছে সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্যানাসনিক বিনিয়োগের ফল ফেরত পাওয়া নিশ্চিত করার আশায় হিসাবনিকাশ করে কাজ করে এবং নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে।

টেসলার সঙ্গে প্যানাসনিকের অংশীদারিত্ব জাপানিজ প্রতিষ্ঠানের প্রচেষ্টার অংশ। প্রতিষ্ঠানটি ভোক্তাদের লক্ষ্য কম মূল্যের ইলেকট্রনিক্স থেকে স্বয়ংচালিত উপাদানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

মোটরগাড়িসংক্রান্ত ব্যবসায়ে সামনের তিন বছরে রাজস্ব প্রায় দ্বিগুণ করে দুই লাখ কোটি ইয়েন করার লক্ষ্য নির্ধারণ করেছে প্যানাসনিক। ২০১৫ সালে এ খাতকে  প্রসারিত করতে প্রতিষ্ঠানটি ৪৯ শতাংশ যন্ত্রপাতি স্প্যানিশ যন্ত্রপাতি তৈরি প্রতিষ্ঠান ফিকোসা ইন্টারন্যাশনাল-এর কাছ থেকে কিনেছে।

ইতো জানিয়েছেন, প্যানাসনিক আশা করছে দুই লাখ কোটি ইয়েনের বিপরীতে তিনশ' কোটি থেকে চারশ' কোটি ইয়েন রাজস্ব আসবে, ওই তিন বছরে কেনা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, যা পরিকল্পনা এগিয়ে নিতে সাহায্য করবে।